পিকে ছবির নতুন গানটি দেখুন: 'লাভ ইজ এ ভেস্ট অফ টাইম'

গানটির সুরকার শান্তনু মৈত্র। আমির খান অর্থাৎ পিকে অনুষ্কা ওরফে জগৎজননীর জন্য যে অন্যভাবে ভাবতে শুরু করেছেন তা নিয়ে। এই গানটির বেশীরভাগ অংশই দিল্লিতে শুট করা হয়েছে। দিল্লির কুতুব মিনার, হুমায়নের সমাধি প্রভৃতি ঐতিহাসিক জায়গায় এই গানটির শুটিং হয়েছে।
বহুদিন পরে ফের নিজের মোহময় কন্ঠ নিয়ে স্বমহিমায় হাজির সোনু নিগম। তবে গানের সুরে খুব একটা নতুনত্ব নেই। লগে রাহো মুন্নাভাই-এর একটি গানের প্রভাব শোনা যাচ্ছে এই গানটিতে। তবে গানটির দৃশ্যায়ন আপনাকে সে সব ভুলিয়ে দেবে।
১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির ছবি পিকে। এই ছবিতে আমির খান ও অনুষ্কা শর্মা ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। গত সপ্তাহেই এই ছবির প্রথম গানটি প্রকাশ করেছিল পিকে ছবির নির্মাতারা।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/KNZ4oPIlZ9M?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications