বর্ষার মজা নিতে মুম্বই শহর চষে বেড়ালেন বিরাট–অনুষ্কা, রোম্যান্টিক সফরে সঙ্গী হল স্কুটি
বলিউড হোক বা ক্রিকেট তারকা নিজেদের সময় অতিবাহিত করার জন্য বাড়ির বাইরে পা রাখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে তাঁদের আনন্দ করার অর্ধেক ইচ্ছা চলে যায়। আসেল তাঁরা তো সেলেব আর তাঁরা কি করছে না করছে সে সব বিষয়ে খুঁটিনাটি তথ্য সকলেরই জানা উচিত। এককথায় বলা চলে তারকাদের ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার জীবন যাপনের ওপরও পাপারাৎজিদের কড়া নজর রয়েছে। কিন্তু তা হলে কি মনের ইচ্ছা পূরণ হবে না। শনিবার সন্ধ্যায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে মুম্বইয়ের রাস্তায় স্কুটি রাইড নিতে দেখা গেল।
|
মুম্বইয়ের রাস্তায় বিরাট–অনুষ্কা
বিরাট দম্পতি তাঁদের ব্যস্ত জীবন থেকে সময় বের করে শহরের মজা নিতে বেরিয়ে পড়েছিলেন স্কুটিতে চেপে। তবে সড়ক নিরাপত্তা মেনে দু'জনের মাথায় ছিল কালো রঙের হেলমেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, স্কুটিতে রয়েছেন দম্পতি কিন্তু কালো রঙের হেলমেট থাকায় তাঁদের মুখ বোঝা যাচ্ছে না। তবে বর্ষার সময় মুম্বইয়ের আবহাওয়া এতটাই রোম্যান্টিক হয়ে যায় যে অনুষ্কা ও বিরাট তাঁদের বিলাসবহুল গাড়ি ছেড়ে স্কুটিতে মুম্বই শহর চড়তে বেড়িয়ে পড়েন।
|
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরলেন বিরাট দম্পতি
গোটা রাস্তা জুড়েই বিরাট ও অনুষ্কার স্কুটির ওপর নজর ছিল পাপারাৎজিদের। বিরুষ্কা যে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরাও সেই রাস্তায় তাঁদের অনুসরণ করতে শুরু করেন। এক মিনিটের জন্য পাপারাৎজিরা তাঁদের পিছু ছাড়েননি। একটা সময় অনুষ্কাকে বিরক্ত হতে দেখা গিয়েছে ভিডিওতে এবং তিনি পাপারাৎজিদের দিকে হাত তুলে বলছেন এগুলো কী হচ্ছে। তবে এটা তো স্বাভাবিক তাঁরা স্কুটি করে শহর ঘুরতে বেরলে ক্যামেরাবন্দী তো হবেন।
|
কী পোশাক পরেছিলেন
রোমাঞ্চকর এই রাইডের জন্য অনুষ্কা এদিন পরেছিলেন পুরো কালো রঙের পোশাক অন্যদিকে বিরাট কোহলি লম্বা হাতা সবুজ রঙের টি-শার্ট সঙ্গে কালো জিন্স। তবে দম্পতি একে-অপরের সঙ্গে ম্যাচিং করে স্নিকার্স পরেছিলেন। বিরাট ও অনুষ্কাকে প্রায়ই একসঙ্গে একাধিক জায়গায় দেখা যায়।

কোহলি ও অনুষ্কার কাজ
বর্তমানে কোহলি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন কিছুদিনের জন্য। তিনি ওয়েস্ট ইন্ডিস সফর ও জিম্বাবুয়ের ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে অনুষ্কা শর্মা চাকদা এক্সপ্রেসে অভিনয় করছেন ঝুলন গোস্বামীর চরিত্রে। এটি ঝুলনের বায়োপিক, যা নেটফ্রিক্সে মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications