হাতে বন্দুক–মুখে ঘৃণা, ‘‌বিক্রম বেধা’‌র নতুন পোস্টারে নয়া অবতারে হৃত্ত্বিক–সইফ

পুষ্কর-গায়ত্রীর নতুন অ্যাকশন-থ্রিলার ছবি বিক্রম বেধার টিজার গত ২৪ অগাস্ট মুক্তি পেয়েছে। রবিবার ছুটির দিন এই সিনেমার আরও এক নতুন পোস্টার সামনে এল। যেখানে হৃত্ত্বিক রোশন ও সইফ আলি খানের অদেখা অবতার সামনে এল। এই সিনেমায় বিক্রম ওরফে হৃত্ত্বিক এবং বেধা ওরফে সইফ আলি খান মুখোমুখি লড়বেন একে-অপরের জন্য। প্রসঙ্গত, বিক্রম বেধার টিজার মুক্তির পর থেকেই দর্শকরা এই অ্যাকশন থ্রিলারের পরবর্তী পর্যায় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। তবে জানা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর এই সিনেমার ট্রেলার মুক্তি হতে চলেছে।

বিক্রম বেধা’‌র নতুন পোস্টারে নয়া অবতারে হৃত্ত্বিক–সইফ

বিক্রম বেধা-এর নতুন পোস্টারে একই ফ্রেমে দেখা গিয়েছে হৃত্ত্বিক রোশন ও সইফ আলি খানকে এই প্রথমবার। এই নতুন পোস্টারে সিনেমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, পোস্টারে দু'‌জনকেই রণংদেহী অবতারে দেখা গিয়েছে। হৃত্ত্বিককে স্লাইডিং পোজিশনে দেখা গিয়েছে হাতে বন্দুক হাতে অন্যদিকে শুট করার পোজিশনে সইফ আলি কান এক পুলিশ অফিসারের অবতারে দেখা গিয়েছে। এই পোস্টারে দর্শকদের জন্য ট্রেলার লঞ্চের তারিখও উল্লেখ করা হয়েছে। তাই নতুন বিক্রম বেধা-এর পোস্টার দর্শকদের খুবই ভালো লাগবে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ অগাস্ট বিক্রম বেধা-এর টিজার মুক্তি পাওয়ার পর ভিডিওতে দেখা গিয়েছে বিক্রম ওরফে হৃত্ত্বিক বলছেন, '‌এক কাহানি শুনায়ে, স্যার?‌ আর এই একটা সংলাপ দিয়েই টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই সিনেমার টিজার শুরু হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে আপনাকে হৃত্ত্বিক রোশন ও সইফ আলি খান বিক্রম বেধা-এর দুনিয়ায় নিয়ে যাবে। এই সিনেমাটি ৩০ সেপ্টেমঞবর মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+