সম্পর্কের গুজবে ঘি যোগ করে মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গেলেন রশ্মিকা ও বিজয় দেবেরাকোণ্ডা

বি-টাউন ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানার সম্পর্কের গুজব এখন তুঙ্গে। আর এই গুজবের আগুনে আরও ঘি যোগ করে দিয়ে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল এই দুই সুপার হট সাউথ তারকাকে। এঁরা দু'‌জনে একসঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে যাচ্ছেন। বিমানবন্দরে বিজয় ও রশ্মিকাকে খুবই ক্যাজুয়াল লুকসে দেখা গেল। পুষ্পা অভিনেত্রী পরেছিলেন খুব আরামদায়ক প্যান্ট ও টি-শার্ট অন্যদিকে বিজয়ের পরনে ছিল ওভারসাইজড প্যান্ট ও টি-শার্ট।

মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গেলেন রশ্মিকা ও বিজয়

বিজয় এবং রশ্মিকাকে প্রাযই একসঙ্গে দেখা যায় একাধিক জায়গায়। জিম থেকে ডেট নাইট, পার্টি থেকে আরও অনেক জায়গাতেই দু'‌জনে একসঙ্গে যান। এমনকী তাঁরা দু'‌জনে নিউ ইয়ারও একসঙ্গে উদযাপন করেছিলেন। গীত গোবিন্দম ও ডিয়ার কমরেডের মতো সিনেমা করার পরই বিজয় ও রশ্মিকার বাস্তব জীবনের রসায়ন নিয়ে চর্চা শুরু হয়ে যায়। এঁদের দু'‌জনের অনবরত একে-অপরকে সমর্থন, বন্ধুত্ত্ব ও সাধারণ দেখা-সাক্ষাতও তাঁদের নিয়ে সম্পর্কের গুজবে ঘি যোগ করে। যদিও তাঁরা নিজেদের শুধুমাত্র বন্ধু বলেই দাবী করে এসেছেন।

বর্তমানে বিজয় ও রশ্মিকা সকলের অলক্ষ্যে তাঁদের ডেট আড়াল করে রাখলেও কখনও তাঁরা নিজেদের সম্পর্ককে স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে রশ্মিকা বলেন, '‌এটা খুব মিষ্টি তাই না। আমি আইয়ো বাবুকে পছন্দ করি। ও খুব মিষ্টি। দেখুন আমরা আমাদের কেরিয়ারের গোড়ার দিকেই অনেক ছবি একসঙ্গে করে নিয়েছি। যখন আমরা জানি না যে ইন্ডাস্ট্রি কেমন এবং আচমকা সম-মনস্ক মানুষের সঙ্গে কাজ করে নিলাম, এরপর বন্ধুও হয়ে গেলাম এবং আমাদের একাধিক এমন বন্ধু রয়েছেন যাঁদের আমরা দু'‌জনেই চিনি। এটা খুব দারুণ ব্যাপার যে গোটা পৃথিবী রশ্মিকা ও বিজয়কে পছন্দ করছেন।'‌ অপরদিকে বিজয় রশ্মিকাকে '‌ডার্লিং'‌ অ্যাখা দিয়ে বলেন, '‌আমরা একসঙ্গে দু'‌টি সিনেমা করেছি এবং ও খুবই প্রিয়। আমি খুব কাছের রশ্মিকার। আমার খুব ভালো বন্ধু রশ্মিকা এবং আমরা একসঙ্গে অনেক চড়াই-উৎরাই দেখেছি। সিনেমায় খুব দ্রুত ঘনিষ্ঠ দেখানো হয় এবং সেই বন্ধন খুব দ্রুত গড়ে ওঠে বাস্তবেও।'‌

বর্তমানে রশ্মিকা ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনীত তাঁর প্রথম বলিউড সিনেমা '‌গুডবাই'‌-এর প্রচার নিয়ে। এই সিনেমা ৭ অক্টোবর মুক্তি পাবে। অন্যদিকে লাইগার সিনেমার পর বিজয় দেবেরাকোণ্ডার ঝুলিতে রয়েছে তেলেগু সিনেমা কুশি, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন সামান্থা রুথ প্রভু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+