‘‌আমাদেরও মজা লুটতে দিন’‌, রণবীরের নগ্ন ফটোশুট নিয়ে অকপট বিদ্যা বালান

কিছুদিন আগেই অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ছবি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এক আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য এই ফটোশুট করিয়েছিলেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঝড় তোলার পাশাপাশি বিতর্ক কম সৃষ্টি করেনি। আইনি জটিলতায় ফেঁসেছেন অভিনেতা। তবে রণবীররে সমর্থনে এগিয়ে এসেছেন আলিয়া ভাট, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। এমনকী সরব হয়েছেন টলিউডের মিমি চক্রবর্তীও। এবার বলিউডের '‌বাজীরাও'‌-এর সমর্থনে এগিয়ে এলেন বিদ্যা বালান।

রণবীরের নগ্ন ফটোশুট নিয়ে অকপট বিদ্যা বালান

বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে একটু অন্যভাবে রণবীর সিং বিতর্কে কথা বলেন বিদ্যা বালান। অভিনেত্রী বলেন, '‌সমস্যা কোথায়? এই প্রথমবার কোনও পুরুষ ক্যামেরার সামনে নগ্ন হলেন। আমাদেরও মজা নিতে দিন।'‌ প্রসঙ্গত, রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট এখন টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই নানান ধরনের কথা উঠতে শুরু করে দিয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। একদিকে যখন প্রায় গোটা বলিউড রণবীরের প্রশংসায় পঞ্চমুখ সেই সময় ট্রোলের শিকারও হতে হয়েছে অভিনেতাকে।

তবে রণবীর পাশে পেয়েছেন তাঁর স্ত্রী দীপিকাকে। দীপিকা বলেছেন, '‌রণবীর বরাবরই সাহসী। নিজের শরীর দেখাতে কখনই তিনি লজ্জা পান না। এই ফটোশুট করে রণবীর বেশ খুশি। সকলের মতামত দেখছেন তিনি। আলিয়া-রণবীরের বন্ধুত্ব বি টাউনে কারও কাছেই অজানা নয়। 'কফি উইথ করণ' শো-তেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। রণবীরের নগ্ন ফটোশুট নিয়ে আলিয়ার মন্তব্য, '‌আমার ফেভারিট রণবীর সিংকে কোনও নেগেটিভ কথা বললে আমার তা পছন্দ হয় না। আমি তাঁকে অত্যন্ত ভালোবাসি এবং আমার মনে হয় ও সকলের প্রিয়।'‌

রণবীরের পাশে দাঁড়িয়েছেন পরিচালক রাম গোপাল বর্মাও। তিনি বলেন, '‌মহিলারা যদি তাঁদের সুন্দর সেক্সি কার্ভ দেখাতে পারে তাহলে পুরুষরা করলে দোষ কোথায়? এটা তো লিঙ্গ বিভাজন করা হচ্ছে।'‌ এদিকে রণবীরের নগ্ন ফটোশুটের প্রতিবাদ হয় ইন্দোরে সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের গায়ে ছবি সেঁটে জামা কাপড় দান করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+