সকলের অলক্ষ্যেই বিয়ে সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা, কোথায় বসল আসর

সকলের অলক্ষ্যেই বিয়ে সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা, কোথায় বসল আসর

গোপনে বিয়েটা সেরেই ফেললেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শুক্রবার রাতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ গোপনে আইনি বিয়ে করেন। সূত্রের খবর ক্যাটরিনার বাড়িতে এসেছিলেন ম্যারেজ রেজিস্ট্রার। পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই আইনি বিয়ে সেরেছেন তাঁরা। ক্যাটরিনার বাড়ি থেকে গভীর রাতে তাঁকে বেরোতে দেখা গিয়েছে।

আইনি বিয়ে হয়ে গেল

আইনি বিয়ে হয়ে গেল

গোপনে বিয়ে সেরে নিলেন বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইভ। বি টাউনের খবর আনুষ্ঠানিক বিয়ের আগে আইনি বিয়ে সেরে ফেললেন দুই অভিনেতা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে আইনি বিয়েটা সেরে ফেলে রেজিস্ট্রি হয়ে গেল ক্যাটরিনার বাড়িতেই। শুক্রবার রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল। শোনা গিয়েছে, রেজিস্ট্রি রিয়ের জন্যই নাকি সেখানে গিয়েছিলেন ভিকি কৌশল। পাপারাৎজিদের ক্যামেরার ঘরা পড়েছে ভিকি কৌশলের ছবি। তবে অনেকে আবার দাবি করেছেন বিয়ের পোশাকের ট্রায়াল দিতেই ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন ভিকি।

রাজস্থানে বিয়ে

রাজস্থানে বিয়ে

৯ ডিসেম্বর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করবেন তাঁরা। বলিউডি ট্রেন্ড মেনে ডেস্টিনেশন ওয়েডিং করছেন তাঁরা। ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বিয়ের আসর বসছে ভিকি ক্যাটরিনার। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বুকিং করা হয়েছে বিলাসবহুল হোটেলটি। প্রবল গোপনীয়তা বজায় রাখা হয়েছে বিয়ের আসরে। আমন্ত্রিত অতিথি থেকে হোটেলের নিরাপত্তা সবটাই অত্যন্ত কড়া করা হয়েছে। বইরের কেউ যাতে ছবি তুলতে না পারে সেকারণে ড্রোনে নজরদারি চালানো হবে বলে জানা হিয়েছে।

অতিথিদের কড়া নির্দেশিকা

অতিথিদের কড়া নির্দেশিকা

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠানে যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের জন্য একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ বিেয়র কার্ড শেয়ার করতে পারবেন না। এমন কি এই নিয়ে কেউ কোনওকথাও বলতে পারবেন না। বিয়ের অনুষ্ঠানে যোগগ দেওয়ার পর কেউ ছবি তুলতে পারবেন না। ছবি তুললেও সেটা ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। এরকম একাধিক গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বিেয়র অনুষ্ঠানে।

কোন পোশাকে বিয়ে

কোন পোশাকে বিয়ে

বিয়েতে দুই অভিনেতা হালকা প্যাস্টেল রঙের পোশাক পরবেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ে যে রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে কালো রঙের পোশােক দেখা যাবে তাঁদের। মেহেন্দি, সংগীতের অনুষ্ঠানে একাধিক থিমের পোশাকে সাজবেন তাঁরা। তবে প্রকাশ্যে আনা হয়নি কোনও তথ্যই শোনা যাচ্ছে বলিউডি ট্র্যাডিশন মেনে
ক্যাটরিনা এবং ভিকি কৌশলের বিয়ের পোশাক ডিডাইন করছেন সব্যসাচী। রবিবারই তারা জয়পুরে উড়ে যাচ্ছেন। সেখান থেকে হেলিকপ্টারে হোটেলে পৌঁছবেন বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+