ঘন জঙ্গলে ভেড়িয়ার তাড়া খেয়ে পালাচ্ছেন বরুন! টানটান উত্তেজনায় ভরা টিজার প্রকাশ্যে
ভ্যাম্পায়ার, ওয়ারউলফের মতো শব্দ গুলির সঙ্গে হলিউড ছবির ভক্তরা খুব বেশি পরিচিত। টোয়ালাইট সাগা কিংবা ভ্যাম্পায়ার ডাইরিজের মতো গল্পে কল্পনার জগতের এইসব হিরো কিংবা ভিলেনদের আমরা দেখেছি। এবার বলিউডের পর্দায় আসছে ওয়ারউলফের গল্প। মুক্তি পেল বরুণ ধাওয়ানের আসন্ন ছবি 'ভেড়িয়া'র টিজার। এই সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতী শ্যাননকে।

শুক্রবার এই ছবির নির্মাতারা এই টিজার প্রকাশ করে ছবির ট্রেলার মুক্তির দিনও ঘোষণা করেন। বরুণ ইনস্টাগ্রামে এই টিজার পোস্ট করে জানিয়েছেন যে ১৯ অক্টোবর ছবির ট্রেলার সামনে আনা হবে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 'ভেড়িয়া'র পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। এই সিনেমায় দেখা বরুণ ও কৃতী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দীপক ডোবরিয়াল। বরুণ-কৃতী অভিনীত 'ভেড়িয়া' আসলে একটি হরর-কমেডি সিনেমা।
টিজারের শুরুতেই আলো আঁধারি কালো ঘন জঙ্গল, ভিএফএক্স সহ নেকড়ের ঝলক দেখা গিয়েছে। একই সঙ্গে এই গল্পের নায়ক কীভাবে নেকড়ের তাড়া খেয়েছে, তাও দেখানো হয়েছে। তবে এই টিজারে বরুণ ধাওয়ান বা কৃতী শ্যাননের সম্পূর্ণ দেখা মেলেনি। এই সিনেমার টিজার শেয়ার করে বরুণ ধাওয়ান লিখেছেন, 'প্রাতঃরাশে মানুষই হবে তাঁর খাদ্যবস্তু।'
অমর কৌশিক ২০১৯ সালে বালা এবং স্ত্রী-র মতো ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দিনেশ ভিজান। ভেড়িয়া-র গল্প লিখেছেন নীরেন ভাট এবং সঙ্গীত দিয়েছেন সচিন জিগার। ছবির গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ২০১৫ সালে রোহিত শেট্টির দিলওয়ালের পর ফের একবার বরুণ-কৃতী জুটি বেঁধেছেন ভেড়িয়াতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications