আদিত্য চোপড়ার বেফিকরে ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে বানী কাপুর?
২০১৩ সালেই যশরাজ ব্যানারে তাঁর প্রথম এবং এখনও পর্যন্ত শেষ ছবি যা মুক্তি পেয়ছিল। এখনও পর্যন্ত মাত্র ২ টি ছবিই করেছেন। তবুও আদিত্য চোপড়ার আগামী ছবি বেফিকরে-এর নায়িকার চরিত্রটি অবশেষে বাগিয়েই নিলেন বানী কাপুর।
ফের বহুদিন পরে পরিচালক হিসাবে বলিউডে ফিরছেন আদিত্য চোপড়া। রণবীর কাপুর যে তাঁর এই ছবিতে নায়ক হতে চলেছেন তা আগেই খবরে চলে এসেছিল, দ্বন্ধ ছিল নায়িকাকে নিয়ে। কোনও অভিনেত্রীকে আদিত্য মুখ্য ভূমিকায় নিতে চলেছেন তা নিয়ে জল্পনারও শেষ ছিল না। অনুষ্কা, দীপিকা দুজনেরই নাম শোনা যাচ্ছিল।

মিনিট তিনিকের একটি ভিডিও ক্লিপে এই অভিনয়ের খবরটি প্রকাশ করেছেন খোদ বানী।
যশরাজ ব্যানারে বানীর এক এবং একমাত্র ছবি ছিল শুদ্ধ দেশি রোমান্স। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া ও সুশান্ত সিং রাজপুত। বানী অবশ্য নিজে স্বীকার করেছেন, তাঁর প্রথম ছবির পর প্রশংসা প্রচুর পেলেও সেভাবে ছবির প্রস্তাব পাননি বানী।
তবে, বানী কাপুর বলিউডের বিস্মৃত নাম হওয়ার আগেই আদিত্য চোপড়ার প্রস্তাব আসাটা অনেকটা স্বপ্নের মতোই বানীর কাছে। তারপর তাঁর পরামর্শ মেনেই ফিরে আসার পথ চলা। এতদিন পর্যন্ত শুধু অপেক্ষার পর অপেক্ষা করেছেন বানী, অবশেষে স্বপ্নপূরণের পালা।












Click it and Unblock the Notifications