রিয়্যাল থেকে রিল, জুটি বাঁধছেন চূর্ণী ও কৌশিক গঙ্গোপাধ্যায়, আনুষ্ঠানিক ঘোষণা ‘‌শুভ বিজয়া’‌র

এই প্রথমবার কোনও বাংলা সিনেমায় জুটি বাঁধতে দেখা যাবে টলিউডের অন্যতম অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। রোহিত সেন পরিচালিত তাঁর আগামী ছবি '‌শুভ বিজয়া'‌র আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল বৃহস্পতিবার। আর এই ছবিতেই এই দুই কিংবদন্তী অভিনেতাদের একসঙ্গে দেখা যাবে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন বাস্তবের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানি চক্রবর্তী।

পরিচালক কী বললেন

পরিচালক কী বললেন

সিনেমা প্রসঙ্গে পরিচালক রোহিত সেন বলেন, '‌তরুণ মজুমদারকে এই ছবিটি আমি উৎসর্গ করব। কারণ তিনি মূলতঃ পারিবারিক ছবির তৈরি করতেন। তবে আমার এই পারিবারিক ছবির মধ্যে রয়েছে বেশ কিছু সঙ্কটের গল্প, ফিরে আসার গল্প বলবে আবার চলে যাওয়ারও গল্প বলবে। আমার এই সিনেমায় মা দুর্গা ও মা এই দুই বিষয়কে বড় করে তুলে ধরা হয়েছে, কারণ মায়েদের বিসর্জন হয় না। প্রত্যেক মানুষের ভালো থাকার শুভকামনায় শুভ বিজয়া কথাটা চলে আসে পুজোর পর, সিনেমার নাম সেই তাৎপর্যটাকেই তুলে ধরবে।'‌ পরিচালক আরও বলেন, '‌সিনেমার পুরো শুটিং হবে পুজোর আবহেই। খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।'‌

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় একসঙ্গে জুটি বাঁধবেন

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় একসঙ্গে জুটি বাঁধবেন

এদিন এই সিনেমার পোস্টার প্রকাশ্যে আনা হয়। সিনেমার অন্যতম অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন, '‌বহুবছর পর আমি ও কৌশিক একই সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। শুভ বিজয়া সেই সুযোগ আমাদের করে দিয়েছে। এই সিনেমায় রয়েছে পরিবারের গল্প, পরিবারের ভেতরকার গল্প, মূল্যবোধের গল্প। আমি আর কৌশিক একসঙ্গে কাজ করব এটা ভেবেই ভালো লাগছে।'‌ চূর্ণী আরও জানান যে তাঁর অভিনীত রকি ও রানী কি প্রেম কাহানির শুটিং শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্রর মতো অভিনেতাদের সঙ্গে একই ফ্লোরে কাজ করে চূর্ণী গঙ্গোপাধ্যায় আপ্লুত। এই সিনেমা আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি প্রসঙ্গে জানিয়েছেন যে বড়পর্দায় স্বামী-স্ত্রী হিসাবে এই প্রথমবার কাজ করছেন তাঁরা। পরিচালকের ভূয়সী প্রশংসা করে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে পরিচালক কি চান তিনি নিজে এ বিষয়ে খুব নিশ্চিত। তাই ছবিটা দর্শকদের ভালো লাগবে বলেই তিনি আশাবাদী।

কী বললেন কৌশানি ও বনি

কী বললেন কৌশানি ও বনি

সিনেমার আর এক অন্যতম অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, '‌এই দ্বিতীয়বার কৌশানির সঙ্গে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করব। তবে এই চরিত্রটা একটু অন্যরকমের। আমি পরিবারের বড় ছেলে, তাই সেই পরিণত বিষয়টা আমার মধ্যে আনতে হবে। চূর্ণী দি কৌশিক দার মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারব এটা ভেবেই বেশ উদ্দীপিত লাগছে। পুজোর আগেই পুজোর আনন্দ উপভোগ করব, এই বছর ডবল পুজো সেলিব্রেট করব।'‌ বনির দোসর কৌশানি বলেন, '‌এই ছবিতে আমার চরিত্রটা একেবারে অন্যরকম, পরিবারের বড় বউ, তাই দায়িত্ব-কর্তব্য সবই রয়েছে। আর এই ছবির ইউএসপি হল ছবির গল্প।'‌ কৌশানি আরও জানান যে পুজোর পরিবেশে শুটিং তাই খাওয়া-দাওয়া হবে চুটিয়ে আর সেই কদিন নো ডায়েট অভিনেত্রীর।

শুটিং শুরু হবে শীঘ্রই

শুটিং শুরু হবে শীঘ্রই

বৃহস্পতিবার শহরের এক অভিজাত হোটেলে এই ছবির পোস্টার ও অভিনেতা-অভিনেত্রীদের প্রকাশ্যে আনা হয়। ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। এই সিনেমায় অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, দেবতনু, অমৃতা দে সহ আরও অনেকে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে কিছুক্ষণ এন্টারটেনমেন্ট। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রনজয় ভট্টাচার্য। বিজয়ার পরপরই এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+