বড়দিনের আগেই ডানা মেলবে ‘‌প্রজাপতি’‌, দেব–মিঠুন জুটির সিনেমার পোস্টার এল প্রকাশ্যে

পুজোর বেশ কিছুমাস আগে থেকেই সল্টলেকের আইএ ব্লকে জমিয়ে চলছিল শুটিং। আর সেই শুটিংয়ে দেখা গেল দেব ও মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে। আর এঁরা দু'‌জন মানেই বড় কিছু একটা ঘটতে চলেছে এটা তখনই নিশ্চিত ছিল। বড়দিনের আগেই দেব-মিঠুন চক্রবর্তী জুটির '‌প্রজাপতি'‌ মুক্তি পেতে চলেছে আর বৃহস্পতিবার নন্দন চত্ত্বরে তারই প্রথম পোস্টার সামনে এল।

বড়দিনের আগেই ডানা মেলবে ‘‌প্রজাপতি’‌

ভাইফোঁটার দিনই প্রযোজক দেব তাঁর ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলেন। এদিন নন্দনে প্রকাশ্যে এল দেবের আগামী ছবি '‌প্রজাপতি'‌র অফিসিয়াল পোস্টার। দেবের প্রযোজনায় এই ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবকে বাবা-ছেলের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। পোস্টারে বাবা মিঠুনকে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন দেব, তাঁর মুখে একগাল হাসি। চমক রয়েছে আরও। এই সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল '‌যমুনা ঢাকি'‌র শ্বেতা ভট্টাচার্যকে। তাঁর এই সিনেমার মাধ্যমেই টলিউডে পা রাখা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনা এই ছবি। সোশ্যাল মিডিয়ায় 'প্রজাপতি' ছবির পোস্টার শেয়ার করে দেব লিখলেন, 'দর্শকের মন নেবে জিতে, উড়বে 'প্রজাপতি' এবার শীতে..'।

এই ছবিতে বহু বছর পর আবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে মমতা শংকর ও মিঠুন চক্রবর্তীকে। এই দু'‌জনকে শেষবারের মতো দেখা গিয়েছিল পরিচালক মৃণাল সেনের '‌মৃগয়া'‌তে। এই কালজয়ী জুটি ফের একসঙ্গে সিনেমায় কাজ করছেন তা দর্শকদের কাছে সত্যিই বড় পাওনা। ছবির প্রযোজক হিসেবে থাকছেন দেব ও অতনু রায়চৌধুরী। ছবিটির পরিচালক অভিজিৎ সেন। এর আগে দেবেরই পর্দা কাঁপানো টনিক ছবিটির পরিচালকের আসনে ছিলেন অভিজিৎ। এই ছবিতে দেখা যাবে বিশ্বনাথ বসু ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কেও। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে '‌প্রজাপতি'‌র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+