(ছবি) বলিউডের অন্দরমহলের পার্টিতে বিন্দাস হুল্লোড়ে মাতোয়ারা কিং খান
বলিউডের সবচেয়ে পছন্দের অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। ভক্তরা যেমন তাঁকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তেমনই সহকর্মী তারকারাও শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে খামতি রাখেন না। [বলিউড তারকাদের নিয়ে নানা মজাদার তথ্য]
দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে বলিউড শাসন করছেন বাদশা শাহরুখ, তবে এখনও সকলের সঙ্গে মেলামেশার ব্যাপারে কোনও দাম্ভিকতা চোখে পড়ে না। যেখানেই যান, সকলের সঙ্গে মিশে যান। [ফের বড়পর্দায় একসঙ্গে শাহরুখ-ক্যাটরিনা?]
কিছুদিন আগে শাহরুখ নিজেই জানিয়েছেন, তাঁর প্রথম সিনেমা 'দিওয়ানা' আজ পর্যন্ত তিনি নিজে দেখেননি। এমনকী নিজে শেষ যে সিনেমায় অভিনয় করবেন সেটাও দেখবেন না বলেই জানিয়েছেন তিনি। শাহরুখের মতে, এই দুটি হল বইয়ের মলাট, পুরো গল্প তার মাঝে রয়েছে। ['বাদশা' সিনেমার ১৬ বছর পূর্ণ, নানা ঘটনা যা এখনও অজানা]
এটা যেমন অজানা কাহিনি, তেমনই নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন বলিউডের নানা অন্দরমহলের পার্টিতে কীভাবে হুল্লোড় করে মাত করেছেন কিং খান। [অভিনয় জীবনের ২৩ বছর পূর্ণ, দেখে নিন শাহরুখের সেরা ২৩ সিনেমা]

ডন-২ পার্টি
ডন-২ এর পার্টিতে নাচ শাহরুখের।

শাহরুখ প্রিয়াঙ্কা
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কিং খান।

শাহরুখ-সুস্মিতা
'ম্যায় হু না'-র পার্টিতে সুস্মিতার সঙ্গে শাহরুখ।

কাজলের সঙ্গে
দিলওয়ালের শ্যুটিংয়ের মাঝে পার্টিতে কাজলের সঙ্গে শাহরুখ।

ঈদের পার্টি
ঈদ উপলক্ষ্যে এক পার্টিতে শাহরুখ খান।

দিওয়ালি পার্টি
বচ্চন পরিবারের দেওয়া দিওয়ালি পার্টিতে শাহরুখ ও গৌরী।

জন্মদিনের পার্টিতে
সিনেমার সেটে নিজের জন্মদিনের পার্টিতে কেক কাটছেন বাদশা।

ইফতার পার্টিতে
ইফতার পার্টিতে বলিউডের দুই সুপারস্টার সলমন ও শাহরুখ।

করণের জন্মদিনে
পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে সস্ত্রীক শাহরুখ।

বলিউড পার্টিতে
বলিউডের একটি পার্টিতে হৃত্বির রোশন, জোয়া আখতার ও ফারহা খানের সঙ্গে কিং খান।

সঞ্জয় দত্তের পার্টিতে
অভিনেতা সঞ্জয় দত্তের দেওয়া পার্টিতে শাহরুখ।

সুভাষ ঘাইয়ের সঙ্গে
বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে পার্টিতে কিং খান।












Click it and Unblock the Notifications