চাপের মুখে পড়ে এবার সাজিদ খানকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বিগ বস

‌মিটু-তে অভিযুক্ত বলিউডের পরিচালক সাজিদ খানকে বিগ বস সিজন ১৬-এর ঘরে ঢোকানো নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠছে। সাজিদ খানকে ঘর থেকে বের করে দেওয়ার চাপ আসছে বিগ বসের ওপর। তার উপর বারুদ ফেলেছে দিল্লি মহিলা কমিশনের তরফ থেকে সাজিদের বিরুদ্ধে অভিযোগপত্র। এই আগুন সহজে কমবে না বলেই মনে করা হচ্ছে।

সাজিদ খানকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বিগ বস

এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে বিগ বস ইতিমধ্যেই আভাস দিয়েছে যে এক সপ্তাহের মধ্যেই সাজিদকে সরিয়ে দেওয়া হবে এবং এই নিয়ে একাধিকবার বিগ বসের নির্মাতারা বৈঠকও করেছেন। সেই বৈঠকে শোয়ের সঞ্চালক ও সুপারস্টার সলমন খানও উপস্থিত ছিলেন। কিন্তু সাজিদের পক্ষে তাঁর সমর্থনও ধোপে টেকেনি। মূলত, বিতর্ক আটকাতেই সাজিদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।

সলমন খানের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, '‌এই পরিস্থিতি সলমনের জন্য খুবই কঠিন, কারণ তিনি সাজিদের বোন ফারহা খানের খুব কাছের বন্ধু। তিনি সলমনকে সাহায্যের জন্য বলেছিলেন। সলমন জানতেন যে এটা তাঁর দিকেই পাল্টা আসবে, তাও একটু আশ্বাস রেখেই তিনি সাজিদের পক্ষে দাঁড়িয়েছিলেন।'‌ প্রসঙ্গত, গত কয়েক বছরে মিটু-এর অন্তর্গত গুরুতর অভিযোগের সম্মুখীন হতে হয়েছে সাজিদ খানকে। যার মধ্যে অন্যতম শার্লিন চোপড়া, যিনি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শার্লিন ২০০৫ সালের সেই ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন। শার্লিন জানান যে সাজিদ তাঁর গোপনাঙ্গ দেখিয়ে তাঁর সঙ্গে অশালীন কথাবার্তা বলেন। শুধু তাই নয়, অভিনেত্রী-মডেলদের তাঁদের নগ্ন ছবি পাঠানো সহ মহিলাদের সামনে বসে পর্নছবি দেখার অভিযোগও ওঠে সাজিদ খানের বিরুদ্ধে।

সম্প্রতি, গায়িকা সোনা মহাপাত্র ভারতীয় টেলিভিশন চ্যানেল এবং আধিকারিকদের '‌বিভ্রান্ত এবং দুঃখজনক'‌ বলে অভিহিত করেছেন কারণ সাজিদ খানকে বলিউড সুপারস্টার সলমন খান আয়োজিত '‌বিগ বস ১৬'‌-এ প্রতিযোগী হিসাবে আনা হয়েছিল। সাজিদ খান বিগ বসে আসার পর উরফি যাদব, সলোনি চোপড়ারাও তাঁদের অসন্তোষ প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+