নোরা ফতেহি ও জ্যাকলিনের পর, সুকেশ চন্দ্রশেখর প্রতারণা কাণ্ডে ইডির স্ক্যানারে আরও ২ বলিউড তারকা

নোরা ফতেহি ও জ্যাকলিনের পর, সুকেশ চন্দ্রশেখর প্রতারণা কাণ্ডে ইডির স্ক্যানারে আরও ২ বলিউড তারকা

বলিউডের দুই প্রথম শ্রেণির তারকা নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে আগেই জেরা করেছে ইডি। এবার আরও দুই বলিউড তারকার রয়েছে ইডির স্ক্যানারে। যদিও তাঁদের নাম প্রকাশ্যে আনা হয়নি। তাঁদের মধ্যে একজন বলিউডের জনপ্রিয় গায়ক এবং আরেকজন অভিনেত্রী বলে জানা গিয়েছে। সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

 ইডির স্ক্যানারে আরও ২ বলিউড তারকা

সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি ব়যানব্যাক্সির প্রাক্তন প্রমোটার মলভিন্দর মালব্য সিংয়ের স্ত্রীর কাছ থেেক ২০০ কোটি টাকা প্রতারণা করেছে। এক বছর ধরে মলভিন্দর সিংয়ের স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন এই ব্যক্তি। সুকেশ সেই ২০০ কোটি টাকা দিয়ে বলিউডের দুই অভিনেত্রী নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে দামি দামি উপহার দিয়েছিলেন। এই ঘটনায় সুকেশের স্ত্রী লিনা চন্দ্রশেখরও যুক্ত ছিলেন। তিনি এখন জেলে রয়েছেন।

সেই মামলার তদন্তেই জ্যাকলিন ফার্নান্ডে এবং নোরা ফতেহিকে জেরা করে ইডি। প্রসঙ্গত উল্লেখ্য মধ্য প্রাচ্য থেকে ভারতে এসে বলিউডে অভিনয় শুরু করেন নোরা আর জ্যাকলিন শ্রীলঙ্কার নাগরিক। তিনিও বলিউডে অভিনয় শুরু করেছেন। ইতিমধ্যেই দুই অভিনেত্রী বেশ নাম করে ফেলেছেন বলিউডে। নোরা ফতেহি অল্প সময়ের মধ্যেই মোটা টাকা আয় করতে শুরু করেছেন ভারতে। তাঁর কাছে একাধিক দামি দামি গাড়ি রয়েছে। গত সপ্তাহে দিল্লি পুলিশ সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এই ঘটনায় আরও ১২ জনের নাম চার্জশিটে উল্লেখ করেছে দিল্লি পুলিশ।

সুকেশের বিরুদ্ধে ১৫টি এফআইআর রয়েছে। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরু, চেন্নাই. মুম্বই, দিল্লি সহ একাধিক জায়গায় বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে মোটা টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। একাধিক ব্যক্তির কাছে কোটি কোটি টাকা প্রতারণা করতেন তিনি। বলিউের একাধিক তারকা ইতিমধ্যেই ইডির স্ক্যানারে রয়েছে। এই কাণ্ডে আরও দুই তারকার নাম জড়িয়েছে। তার নাম স্পষ্ট করা না হলেও তারা যে বেশ নাম করা তার ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে যেন শনির দশা লেগেছে। পর্ন ভিডিও তৈরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। এর পরেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়। প্রায় ৩ সপ্তাহ জেলে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+