বড় বিপর্যয় নেমে এল শুভশ্রীর পরিবারে, গ্রেফতার অভিনেত্রীর জামাইবাবু

বড় বিপর্যয় নেমে এল শুভশ্রীর পরিবারে, গ্রেফতার অভিনেত্রীর জামাইবাবু

বিয়ের ২ মাসের মধ্যেই শুভশ্রীর দিদিকে নির্যাতনের স্বীকার হতে হয়েছে শ্বশুর বাড়িতে। বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতারও হয়েছে শুভশ্রীর জামাইবাবু। টেকনো সিটি থানার পুলিশ বাগুইআটির জ্যাংড়া থেকে গ্রেফতার করেছে শুভশ্রীর জামাইবাবু অমিতকে। গত ২ এপ্রিল অমিতের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রীর দিদি দেবশ্রীর।

বড় বিপর্যয় নেমে এল শুভশ্রীর পরিবারে

অমিতের সঙ্গে দেবশ্রীর সাত বছরের সম্পর্ক। অফিসে কাজ করতে গিয়ে অমিত ভাটিয়ার সঙ্গে আলাপ হয়েছিল দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। প্রথমে বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে গত ভ্যালেন্টাইনস ডে-তে দেবশ্রীকে বিয়ের জন্য প্রপোজ করেন অমিত। তারপরেই আর দেরি না করে এপ্রিল মাসে করোনা আবহেই ছোট্ট অনুষ্ঠান করে বিয়ে সারেন তাঁরা। সেসময় নির্বাচন থাকায় শ্যালিকার বিয়েতে তেমন ভাবে অংশ নিতে পারেননি রাজ চক্রবর্তী। তবে শুভশ্রী অংশ নিয়েছিলেন দিদির বিয়েেত। ইনস্টাগ্রামে দিদির বিয়ের ছবি পোস্টও করেছিলেন তিনি।

বিয়ের পর থেকেই নাকি নানা ভাবে শ্বশুরবাড়িতে হেনস্থা হতে হয়েছে দেবশ্রীকে। বিেয়র ১০ দিনের মধ্যই তাঁর উপর অত্যাচার শুরু করের শ্বশুরবাড়ি লোকেরা। অমিতের একাধিক অনৈতিক কাজে মদত িদতেন তাঁর মা দীপালি ভাটিয়া। তারপরেই বধূ নির্যাতন, প্রতারণা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। তারপরেই টেকনো থানার পুলিশ অমিতকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অমিতের বিরুদ্ধে আগে ধর্ষণের মামলা রয়েছে। জামিনে মুক্ত রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+