ডেঙ্গিতে কাবু সোনা দা আবীর চট্টোপাধ্যায়, বাড়িতেই রয়েছেন বিশ্রামে

পশ্চিমবঙ্গ তথা কলকাতায় ভয়ানক আকার ধারণ করেছে ডেঙ্গি। আর সেই প্রকোপ থেকে বাঁচতে পারলেন না সোনা দা তথা আবীর চট্টোপাধ্যায়। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অভিনেতা আবীর। জানা গিয়েছে, রবিবার থেকেই অভিনেতার শরীর অসুস্থ হয়ে পড়ে। এরপর সোমবার রক্ত পরীক্ষার পরই তাঁর ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যায়।

ডেঙ্গিতে কাবু সোনা দা তথা আবীর চট্টোপাধ্যায়

আবীর চট্টোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিনেতা চিকিৎসকের পরামর্শ মেনেই বাড়িতে বিশ্রাম করছেন। আাপাতত জ্বর নেই তবে শরীর বেশ দুর্বল। চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পুজোর আগে ব্যোমকেশ হত্যামঞ্চ ও পুজোর সময় কর্ণসুবর্ণের গুপ্তধন এই দুই ছবির সফলতা ভালোই উপভোগ করছিলেন অভিনেতা। ছবির শুটিং আপাতত নেই বলে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামেই রয়েছেন তবে দু'‌টি ইভেন্টে যোগ দেওয়ার কথা থাকলেও তা বাতিল করতে হয়েছে। প্রসঙ্গত, পুজোর ছুটির পর টলিপাড়ায় নতুন করে কাজ শুরু হলেও অভিনেতা এবং কলাকুশলীদের অনেকেই ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। এ রাজ্যেই ডেঙ্গি সরকারের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে। সম্প্রতি বলিউডেও ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে, বিগ বস সঞ্চালক তথা সুপারস্টার সলমন খানও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যার কারণে শোয়ের উইকেন্ড পর্ব সঞ্চালনা করতে দেখা যায় করণ জোহরকে। তবে আপাতত সুস্থ সলমান। মঙ্গলবার রাতে আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে দেখা যায় তাঁকে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কিছুদিন আগেই স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে যে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। রাজ্য সরকারের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা বাড়ানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+