(ছবি) হবু শ্বশুর-শাশুড়ি ঋষি ও নীতুকে নিয়ে কি বলছেন ক্যাটরিনা কাইফ!

গত কয়েকবছর ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। কবে তাঁরা বিয়ে করবেন তা নিয়ে বলিউডে গুঞ্জনের অন্ত নেই।

ক্যাটরিনাকেই বা কীভাবে মেনে নেবে কাপুর পরিবার, নীতু ও ঋষি কাপুরের সঙ্গে কেমন হবে তাঁর সম্পর্কের রসায়ন, এই সবই চর্চার এক একটা দিক।

তবে ক্যাটরিনা কিন্তু হবু শ্বশুর-শাশুড়ি অর্থাৎ নীতু ও ঋষিকে সম্মান জানানোর ক্ষেত্রে কার্পণ্য করছেন না। এখন থেকেই দুজনের মন জয়ের চেষ্টার খামতি নেই ক্যাটরিনার। ঋষি কাপুরের সঙ্গে সেই 'নমস্তে লন্ডন' সিনেমা করার সময় থেকে পরিচয় ক্যাটরিনার। অকুতোভয়, প্রাণচ্ছ্বল ঋষি, এমনটাই জানিয়েছেন ক্যাটরিনা হবু শ্বশুর সম্পর্কে।

হবু শাশুড়ি নীতু কাপুর সম্পর্কেও মনে কোনও খারাপ ভাবনা নেই, সকলেই খুব ভালো, বুদ্ধিমান ও অসাধারণ অভিনেতা। এমনটাই মনে করেন ক্যাটরিনা। নিচের স্লাইডে দেখে নিন, কাপুর পরিবারের সঙ্গে কাটানো ক্যাটরিনার কয়েকটি বিশেষ মুহূর্ত।

ঋষি-ক্যাটরিনা

ঋষি-ক্যাটরিনা

হবু শ্বশুর ঋষি কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফ।

কাপুর পরিবার

কাপুর পরিবার

মা নীতু সিং ও বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর।

পারিবারিক নৈশভোজে

পারিবারিক নৈশভোজে

কাপুর পরিবারের নৈশভোজে হাজির ক্যাটরিনা।

পারিবারিক ছবি

পারিবারিক ছবি

মা নীতু ও পরিবারের অন্যদের সঙ্গে নিয়ে রণবীর-ক্যাটরিনা।

কর্পোরেট লুকে

কর্পোরেট লুকে

বাবা-মা ও ছেলে তিনজনেই পোজ দিয়েছেন কর্পোরেট লুকে।

একান্তে

একান্তে

একান্ত মুহূর্তে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ।

ঋষির সঙ্গে শ্যুটিংয়ে

ঋষির সঙ্গে শ্যুটিংয়ে

নমস্তে লন্ডন সিনেমার শ্যুটিংয়ে ঋষি কাপুরের সঙ্গে ক্যাটরিনা।

সিনেমার প্রমোশনে

সিনেমার প্রমোশনে

'রাজনীতি' সিনেমার প্রমোশনে রণবীরের সঙ্গে ক্যাটরিনা।

একসঙ্গে ত্রয়ী

একসঙ্গে ত্রয়ী

বাবা-মায়ের সঙ্গে একটি টিভি শো-য়ের অনুষ্ঠানে রণবীর কাপুর।

সুন্দরী ক্যাটরিনা

সুন্দরী ক্যাটরিনা

বলিউড সুন্দরী ক্যাটরিনা এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে রণবীর কাপুরকে বিয়ে করতে পারেন বলে জোর জল্পনা বলিউডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+