(ছবি) এই সুন্দরী কন্যা এক বলিউড অভিনেত্রীর বোন
বলিউড তারকা অভিনেতা-অভিনেত্রীদের ভাই-বোনেরা টিনসেলটাউনে অভিষেকের আগেই প্রচারের আলোয় চলে আসেন। কেউ কেউ স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলিকে বেছে নেন প্রচারের সুক্ষ্ম কৌশল হিসাবে। ['ফ্যান' সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন এই সুন্দরী মডেল-অভিনেত্রী]
বলিউড অভিনেত্রী নেহা শর্মার বোন আইশা শর্মাও ছবিতে অভিনয়ের সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছেন। এবং ছবির করার আগেই লাইমলাইটে চলে এসেছেন। [শ্রীদেবী কন্যা জাহ্নবীর সুপারহট ছবি!]

ভাগলপুরের ব্যবসায়ী তথা বিধায়ক অজিত শর্মার দুই মেয়ে নেহা ও আইশা। নেহা তেলেগু সিনেমা 'চিরুতা' দিয়ে অভিনয় শুরু করেন। পরে ক্রুক, তেরি মেরি কাহানি, কেয়া সুপার কুল হ্যায় হাম, ইয়ামলা পাগলা দিওয়ানা, ইয়ঙ্গিস্তান, হেরা ফেরি ৩ (এবছর মুক্তি পাবে) ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। [৮৮ তম অস্কার : অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা]
অন্যদিকে সুপারহট আইশা বরুণ ধাওয়ানের বিপরীতে 'জুড়ওয়া ২' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন। তিনি দিদি নেহাকে ছাপিয়ে যেতে পারবেন কিনা তা সময়ই বলবে। তবে আইশার রূপের ছটায় যে অনেকের জ্ঞান হারাবেন তা এখনই বলে দেওয়া যায়। একঝলকে দেখে নিন সুপারহট আইশাকে। [ভগ ম্যাগাজিনের অন্তরঙ্গ ফটোশ্যুটে সিদ্ধার্থ-আলিয়া]












Click it and Unblock the Notifications