পৌরাণিক গল্পের আধারে তৈরি এই বলিউড সিনেমাগুলি বক্সঅফিস কাঁপাতে আসছে
শুধুমাত্র বাণিজ্যিক বা বায়োপিক দিয়েই বলিউডের বক্সঅফিস সরগরম হয়ে ওঠে না, এমন কিছু পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে সিনেমা রয়েছে যা দর্শকদের সবসময়ই পছন্দের তালিকায় থাকে। অতীতেও একাধিক সিনেমা তৈরি হয়েছে এই পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে। বলিউডে সেরকমই কিছু সিনেমা আগামী দিনে আসতে চলেছে যা পৌরাণিক গল্পের ওপর তৈরি হয়েছে।
আদিপুরুষ
রামায়ণের গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে আদিপুরুষ। যেখানে রামের চরিত্রে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার প্রভাসকে এবং সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। শোনা গিয়েছে যে রাবণের ভূমিকায় সইফ আলি খান থাকবেন। এই সিনেমাও যে বক্স অফিসে বেশ সাড়া জাগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
ব্রহ্মাস্ত্র
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটি গত পাঁচ বছর ধরে তৈরি হয়েছে। ইতিমধ্যে সিনেমার ট্রেলার ও গান দারুণভাবে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। বক্স অফিসে এই সিনেমাটিও দারুণ হিট হবে। সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
রামসেতু
অক্ষয় কুমার অভিনীত রাম সেতু -এর গল্প একটি ব্রীজকে নিয়ে, যেটি বনার সেনারা তৈরি করেছিলেন রামের নির্দেশে, যাতে রাম রাবণ কর্তৃক অপহৃত সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনতে পারেন। রাম সেতুর প্রথম লুকস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দর্শক এই অচেনা রহস্য উন্মোচন করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
অশ্বথামা: দ্য ইমমোর্টাল
ভিকি কৌশলের সর্বাধিক অপেক্ষাকৃত সিনেমা অশ্বথামা: দ্য ইমমোর্টাল। ভিকিকে এই সিনেমায় একেবারে নতুন অবতারে দেখা যাবে। পৌরাণিক এই সিনেমায় অশ্বত্থামার জীবনীকে তুলে ধরা হবে।
মহাভারত
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে মহাভারত। যেখানে আমির খান ও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে অভিনয় করতে। দীপিকাকে দেখা যাবে দ্রৌপদীর ভূমিকায়, যিনি পৌরাণিক কাহিনীর নারী চরিত্রগুলির মধ্যে অন্যতম।












Click it and Unblock the Notifications