নকুল মেহতা থেকে রণবিজয় সিং, এই টেলি অভিনেতাদের নেপথ্যে রয়েছে সেনা পরিবার
দেশপ্রেম হল একজনের তাঁর দেশের প্রতি ভালোবাসা, ভক্তি ও অনুরাগের অনুভূতি এবং সেটা যদি কারোর রক্তে থেকে থাকে তবে তো কথাই নয়। ভারত ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে অগাস্টে আর এই সময় জেনে নিন টেলিভিশনের এমন কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে যাঁরা এসেছেন সেনাবাহিনীর পরিবার থেকে।

নকুল মেহতা
সোনি চ্যানেলে বড়ে অচ্ছে লগতে হ্যয় অভিনেতা নকুল মেহতা বাবা প্রতাপ সিং মেহতা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের এক বরিষ্ঠ যোদ্ধা। তিনি তাঁর অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন। নকুলের দাদু লক্ষ্মীলাল মেহতাও মেওয়ার রেজিওয়ানে সেনা কম্যান্ডার ছিলেন।

বরুণ সুদ
রিয়্যালিটি শো-এর জনপ্রিয় তারকা ও বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগরওয়ালের প্রাক্তন প্রেমিক বরুণ সুদের বাবা বিনীত কে সুদ ভারতীয় সেনায় ব্রিগেডিয়ার ছিলেন এবং কারগিল যুদ্ধে নিজের অবদান রেখেছেন।

দীপিকা কক্কর
সশুরাল সিমার কি অভিনেত্রী দীপিকা কক্কর অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কন্যা। দীপিকা তাঁর একাধিক সাক্ষাৎকারে নিজের বাবাকে নিয়ে কথা বলেছেন এবং তাঁর বাবাকে নিয়ে অভিনেত্রী বেশ গর্বিত।

ঐশ্বর্য সাখুজা
টেলি অভিনেত্রী ঐশ্বর্য সাখুজার বাবা সুধীর কুমার সাখুজা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। ঐশ্বর্য সবসময়ই জানান যে তিনি আজকে যে জায়গায় রয়েছেন তাঁর জন্য তাঁর সেনা পরিবারের কৃতিত্ব অসীম।

অমন বর্মা
অভিনেতা অমন বর্মার বাবা প্রয়াত ওয়াই কে বর্মা ভারতীয় সেনায় কর্নেল ছিলেন। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সেনা পরিবার থেকে শৃঙ্খলাপরায়ন হতে শিখেছেন, যা সফল জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিকিতা দত্ত
জনপ্রিয় ধারাবাহিক এক দুজে কে বাস্তে-এর পর ঘরে ঘরে পরিচিত হয়ে যান নিকিতা দত্ত। তিনিও সেনা পরিবার থেকেই এসেছেন। তাঁর বাবা অনিল কুমার দত্ত ভারতীয় নৌ বাহিনীর মুখ্য এবং অভিনেত্রীর কাকা মেজর জেনারেল।

রাজীব খণ্ডেলওয়াল
অভিনেতা রাজীব খণ্ডেলওয়ালের বাবা সিএল খণ্ডেলওয়াল একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন ভারতীয় সেনায়।

রণবিজয় সিং
রণবিজয় সিংযের বাবা ইকবাল সিং একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ভারতীয় সেনায়। তাঁর বাবা অবসর গ্রহণের পরও বর্তমানে তিনি সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের ফোর্স কম্যান্ডার পদে রয়েছেন। রণবিজয়ের পরিবারের ছয় প্রজন্ম দেশের সেবায় ব্রতী ছিলেন একমাত্র রণবিজয় ব্যতিক্রম।












Click it and Unblock the Notifications