বলিউডের এই তারকারা লক্ষাধিক টাকা ভাড়া দিয়ে থাকেন মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে

মুম্বইয়ে এক টুকরো জমি কেনা বহু মানুষের স্বপ্ন, কিন্তু তা হয়ত অল্প কিছুজনের পূরণ হয়। স্বপ্নের নগরী এই মুম্বই শহরে সম্পত্তির উচ্চমূল্য এবং বাড়ি ভাড়াও আকাশছোঁয়া। অনেক বি-টাউন অভিনেতাই রয়েছেন যাঁদের মুম্বইতে নিজস্ব রাজকীয় বাড়ি বা ফ্ল্যাট রয়েছে আবার কিছু তারকা একটা বিশাল এলাকা ভাড়া নিয়ে তাকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিযেছেন। আসুন সেই সব অভিনেতাদের কথা জেনে নিই যাঁদের বাড়ির জন্য মোটা অর্থ ভাড়া দিতে হয়।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বলিউডের হট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন সম্প্রতি ১১৯ কোটি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হলেও বর্তমানে তাঁরা প্রভাদেবীর কাছে বিউমোন্ডে টাওয়ারে থাকেন। এই টাওয়ারে দীপিকার নিজস্ব ৪বিএইচকে রয়েছে ১৬ কোটি মূল্যের, অন্যদিকে রণদীপ ওই একই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে প্রতি মাসে ৭.‌২৫ লক্ষ টাকা ভাড়া দিয়ে রয়েছেন।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

সদ্য বিয়ে হওয়া ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ মুম্বইয়ের রাজমহল বিল্ডিংয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সোয়াঙ্কিতে থাকছেন। ৫ হাজার স্কোয়ার ফিটের এই বাড়ির জন্য তারকা দম্পতিকে ৮ লাখ টাকা করে ভাড়া গুনতে হয়।

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক একই অ্যাপার্টমেন্টের তিনটে বড় ফ্ল্যাটকে একসঙ্গে করে একটি বিশাল বাড়িতে পরিণত করলেও বর্তমানে অভিনেতা অক্ষয় ও টুইঙ্কলের প্রতিবেশী এবং তিনি জুহুতে সি-ফেসিং অ্যাপার্টমেন্টে সাড়ে আট লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন।

মাধুরী দীক্ষিত নেনে

গত কয়েক দশক ধরে তাঁর মোহময়ী হাসিতে একাধিক মানুষকে কাবু করেছেন। সম্প্রতি মাধুরী দীক্ষিত ওয়ারলিতে আকাশচুম্বী অ্যাপার্টমেন্টে থাকছেন তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে। এই বাড়ির জন্য অভিনেত্রীকে সাড়ে ১২ লক্ষ টাকা ভাড়া দিতে হয়।

জ্যাকলিন ফার্নান্ডেজ

গত তিনবছর ধরে জ্যাকলিন প্রিয়াঙ্কা চোপড়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছেন। এই বাড়ির জন্য তাঁকে ৬.‌৭৮ লক্ষ ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+