ছিন্ন হতে চলেছে হৃতিক-সুজানের ১৭ বছরের সম্পর্ক

১৩ বছর আগে ছোটবেলার প্রেমিকা সুজানের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিলেন হৃতিক। তাঁদের দুই সন্তান রয়েছে হৃদান ও রেহান। বিচ্ছেদের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের কাছে বক্তব্যও রেখেছেন তিনি।
হৃতিক জানিয়েছেন, "সুজান ১৭ বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরিবারের এখন কঠিন সময় যাচ্ছে। মিডিয়া ও সাধারণ মানুষের কাছে অনুরোধ এই সময় আমাদের ব্যক্তিগত পরিসরটুকু যেন বজায় থাকে।" একইসঙ্গে নিজের শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেছেন তিনি। চাঁক চিকিৎসা ভাল চলছে বলে ভক্তদের আস্বস্তও করেছেন তিনি।
তবে বিবাহবিচ্ছেদের বিষয়ে পুরো সিদ্ধান্তটা হৃতিক সুজানের উপর চাপিয়ে দিলেও সুজান এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications