বিরতির পর, বাংলা ছবিতে পা রাখলেন সুস্মিতা সেন!

বিরতির পর, বাংলা ছবিতে পা রাখলেন সুস্মিতা সেন!
কলকাতা, ১৪ জুলাই : বেশ কিছুদিনের বিরতি ছিল। বিরতি থেকে ফিরে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আর নিজের প্রথম বাংলা ছবি নিয়ে যারপর নাই আহ্লাদিত বাঙালি সুস্মিতা।

একাধিক হিন্দি ছবিতে কাজ করলেও বাংলা ছবিতে এতদিন কাজ করার সুযোগ হয়নি। তবু বারবার বাংা ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুস। এতদিনে সে ইচ্ছা পূর্ণ হল। বাংলার আপাত সবচেয়ে সফল পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়ের 'নির্বাক' ছবিতে দেখা যাবে সুস্মিতাকে। সুসের কথায়, "আমার প্রথম বাংলা ছবির শুটিংয়ের জন্য আর দিন চারেকের মধ্যেই কলকাতা যাচ্ছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি শুরুর জন্য। ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন আবার সেই শিকড়ের কাছেই ফিরে যাচ্ছি।"

এতদিন বাংলা ছবিতে দেখা যায়নি কেন সুস্মিতা সেনকে। এতদিনে একবারও বাঙালি পরিচালকদের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পাননি? উত্তর একেবারে নিজের ঢংয়ে অত্যন্ত সাবলীলভাবে দিলেন ৩৮ বছরের সুস্মিতা। জানালেন, "আমি তামিল ভাষার ছবি করতে পারি, তেলেগু ভাষার ছবি করতে পারি, কিংবা অন্য যে কোনও ভাষার ছবি করতে পারি। কিন্তু বাংলা ছবিতে অভিনয়ের নাম শুনলেই খুব ভয় লাগত। কিন্তু এখন সেই ভয়টা কাটিয়ে উঠেছি। আমি অত্যন্ত প্রতিভাবান কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করব। আমার খুবই ভাল লাগছে।"

'নির্বাক' ছবিতে সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী

শ্রীজিত পরিচালিত 'নির্বাক' ছবিতে সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস।

সুস্মিতা জানিয়েছেন, গৌরাঙ্গ দোশীর আসন্ন ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এবিষয়ে বিস্তারিত ভাবে কিছু না জানিয়ে কিছুটা এড়িয়েই গিয়েছেন সুস্মিত, শুধু জানিয়েছেন, ঐশ্বর্য ও তাঁকে নিয়ে একটি চিত্রনাট্যর প্রস্তাব দিয়েছিলেন দোষী, কিন্তু বিস্তারিতভাবে এবিষয় গৌরঙ্গ দোশীই সব বলতে পারবেন।

দীর্ঘদিন ধরেই সুস ও অ্যাশের মধ্যে একটা শীতল সম্পর্ক চলে আসছে। ১৯৯৪ সালে সুস যেখানে মিস ইউনিভার্স হন সেখানে অ্যাশকে মিস ওয়ার্ল্ড হয়েই খুশি থাকতে হয়। সেইখানে থেকেই দুজনের সম্পর্কের অবনতি হয়। তারপর অবশ্য বলিউডে সুসকে টেক্কা দিয়ে বেরিয়ে যান অ্যাশ। বাঙালি না হয়েও অ্যাশ ঋতুপর্ণ ঘোষের ছবি চোখের বালিতে অভিনয় করে সবার প্রশংসা কেড়েছিলেন। সূত্রের খবর সে বিষয়টাও খুব একটা ভাল চোখে নেননি সুস্মিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+