মাত্র ২ মাসে বদলে গেল সম্পর্কের সমীকরণ! ললিত–সুস্মিতার সম্পর্কে কি ভাঙন?
কিছুদিন আগেই ইন্টারনেটে ঝড় তুলেছিল সুস্মিতা সেন ও প্রাক্তন আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদীর সম্পর্কের ঘোষণা। কিন্তু এরই মধ্যে নাকি এই দু'জনের সম্পর্ক ভেঙে গিয়েছে, অন্তত তেমনটাই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মাত্র এক-দেড়মাস আগেই ললিত মোদী ঘটা করে সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন কিন্তু তা কোনও পরিণতি পাওয়ার আগেই ব্রেক-আপের গুজব মাথা চাড়া দিয়ে উঠল। যদিও এই জুটি এই সম্পর্ক ভাঙা নিয়ে কোনও কিছুই প্রকাশ করেননি তবে ললিত মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু পরিবর্তন নজর এসেছে নেটিজেনদের আর সেখান থেকেই এই সম্পর্ক ভাঙার গুজব রটে।

ললিত মোদী তাঁর সম্পর্কের খবর দীর্ঘ পোস্টের মাধ্যমে সকলকে জানানোর পাশাপাশি নিজের ইনস্টাগ্রামের বায়ো ও ডিসপ্লে পিকচার বা ডিপিও পরিবর্তন করেন। প্রাক্তন মিস ইউনিভার্সকে নিজের জীবনের ভালোবাসা বলে উল্লেখ করে ললিত মোদী তাঁর ইনস্টা বায়োতে লেখেন, 'অবশেষে পার্টনার ইন ক্রাইমের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার ভালোবাসা সুস্মিতা সেন।' এরপর তিনি সুস্মিতার অ্যাকাউন্ট ট্যাগও করেন। কিন্তু সম্প্রতি ললিত মোদী তাঁর ডিপি পরিবর্তনের পাশাপাশি নিজের বায়ো থেকে সুস্মিতা সেনের নামও সরিয়ে দেন। তবে তাঁদের সম্পর্কের ঘোষণার পোস্ট এখনও তাঁর পোস্টে রয়েছে।
কিছুমাস আগেই ললিত মোদী তাঁর ও সুস্মিতার একগুচ্ছ ছবি শেয়ার করে সুস্মিতাকে নিজের বেটার হাফ বলে সম্বোধন করেন এবং জানান যে তাঁরা নতুন সফর শুরু করতে চলেছেন। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান এও জানান যে তিনি ও সুস্মিতা সেন লন্ডন, মলদ্বীপ ঘুরে এসেছেন। তবে এই পোস্টের পর অনেকেই মনে করেছিলেন যে ললিত-সুস্মিতা হয়ত বিয়ে করে নিয়েছেন। কিন্তু ললিত মোদী অন্য টুইটের মাধ্যমে স্পষ্ট করে দেন যে তাঁরা বিবাহিত নন তবে একে-অপরের সঙ্গে ডেট করছেন। প্রসঙ্গত ললিত মোদী ২০১০ সাল থেকে লন্ডনে রয়েছেন, কর ফাঁকি ও অর্থ নয়ছয় অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলার সময়ই তিনি ভারত ছেড়ে দেন। অন্যদিকে ১৯৯৪ সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্সের খেতাব জেতেন এবং ১৯৯৬ সালে 'দস্তক' সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। ৪৬ বছরের অভিনেত্রীর দুই দত্তক কন্যা রয়েছে, যাদের নাম রেনে ও আলিশা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications