মাদক যোগ, রিয়ার বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল বোর্ড, সুশান্তের ম্যানেজারের বাড়িতে তল্লাশি

মাদক যোগ, রিয়ার বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল বোর্ড, সুশান্তের ম্যানেজারের বাড়িতে তল্লাশি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইয়ের সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই শুক্রবার সাত সকালে রিয়ার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় নারকোটিস কন্ট্রোল ব্যুরো বা NCB-র তদন্তকারীরা। সুশান্তের ম্যানেজার স্যামুয়েলের বাড়িতেও তল্লাশি চালায় তাঁরা।

 মাদক যোগ

মাদক যোগ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে একের পর চাঞ্চল্যকর যোগ সামনে আসতে শুরু করেছে। সুশান্তে মৃত্যুতে রিয়া চক্রবর্তীর হাত কতটা তা প্রকাশ্যে না এলেও রিয়ার সঙ্গে মাদক কারবারীদের যোগাযোগ পাওয়া গিয়েছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিকের সঙ্গে মাদক কারবারীদের যোগাযোগের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।

রিয়ার বাড়িতে তল্লাশি

রিয়ার বাড়িতে তল্লাশি

শুধু রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক নয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। রিয়ার সঙ্গে মাদক কারবারীদের চ্যাট ফাঁস হয়ে গিয়েছে। তারপরেই রিয়ার বাড়িতে হানা দেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা। শুক্রবার সাত সকালে মুম্বইয়ে রিয়ার বাড়িতে হানা দেন তাঁরা।

 সুশান্তের ম্যানেজারের বাড়িতে হানা

সুশান্তের ম্যানেজারের বাড়িতে হানা

শুধু রিয়া নন মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ রয়েছে সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডারেরও। তারপরেই আটক করা হয় সুশান্তের ম্যানেজারকে। তদন্তে জানা গিয়েছে স্যামুয়েল, রিয়া, সৌভিক এবং সুশান্ত প্রায়ই রিয়ার বাড়িতে মাদকের আসর বসাতেন

 সৌভিককে আটক

সৌভিককে আটক

সুশান্তের মৃত্যুর তদন্তে রিয়ার ভাই সৌভিককে সমন পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে মাদক কান্ডে সৌভিক এবং স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। তারপরেই রিয়ার ভাই সৌভিককে আটক করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+