সারা ও সুশান্তের মধ্যে প্রেম ছিল গাঢ়, সম্পর্ক ভাঙে সোনচিড়িয়া ফ্লপের জন্য, দাবি অভিনেতার বন্ধুর

সারা ও সুশান্তের মধ্যে প্রেম ছিল গাঢ়, সম্পর্ক ভাঙে সোনচিড়িয়া ফ্লপের জন্য, দাবি অভিনেতার বন্ধুর

১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বলিউডের এমন প্রতিভাবান অভনেতার মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছিল না গোটা দেশ। তাঁর মৃত্যুর পরই উঠে এসেছে বলিউড স্বজন পোষণ ও পক্ষপাতিত্ব। সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়ে পড়েছে তাঁর বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীর। ইডি ও মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রিয়া। তবে জীবিত থাকাকালীন সুশান্তের সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেত্রীর। এবার সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপের দাবি যে প্রয়াত অভিনেতার সঙ্গে সম্পর্ক ছিল সারা আলি খানেরও।

সারা ও সুশান্তের মধ্যে প্রেম ছিল গাঢ়, সম্পর্ক ভাঙে সোনচিড়িয়া ফ্লপের জন্য, দাবি অভিনেতার বন্ধুর


স্যামুয়েল দাবি করেছেন যে তাঁদের দু’‌জনের ছবি '‌কেদারনাথ’‌–এর প্রচারের সময় সুশান্ত ও সারার মধ্যে পূর্ণমাত্রায় প্রেম ছিল এবং তাঁদের মধ্যে সম্পর্ক খুব জোরদার ছিল। কিন্তু সুশান্ত সিং রাজপুতের '‌সোনচিড়িয়া’‌ বলিউডে ফ্লপ হওয়ার পর সারা আলি খান তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। স্যামুয়েল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‌'‌আমার মনে আছে কেদারনাথের প্রচারের সময়, সুশান্ত এবং সারা একে–অপরের প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাঁদের আলাদা করা যেত না, খুবই শুদ্ধ ও শিশুর মতো সরলতা ছিল তাঁদের ভালোবাসায়। তাঁরা দু’‌জনেই একে–অপরকে খুবই শ্রদ্ধা করতেন, যা আজকালকার সম্পর্কে পাওয়া খুবই বিরল।’‌

স্যামুয়েল জানিয়েছেন যে বক্স অফিসে সোনচিড়িয়া সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে সারার সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছিল বলিউড মাফিয়ারা। তিনি লেখেন, '‌সারা সুশান্ত সহ সুশান্তের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সকলকে খুব শ্রদ্ধা করতেন, সেটা পরিবার, বন্ধু বা সুশান্তের কর্মীই হোক না কেন। আমি অবাক হয়ে গেলাম সোনচিড়িয়া বক্স অফিসে ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে সারার কাছে বলিউড মাফিয়াদের চাপ আসতে থাকে এবং সারা ব্রেক আপ করে দেয় সুশান্তের সঙ্গে।’‌ যদিও সারা ও সুশান্তের মধ্যে আদৌও কোনও সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ উভয় অভিনেতাই কোনও সময় তা প্রকাশ্যে স্বীকার করেননি।

স্যামুয়েলের পর আসরে নামেন কঙ্গনা রানাওয়াত। তিনি লেখেন, '‌সুশান্ত–সারার প্রেমের খবর এখন গোটা মিডিয়ায় ছেয়ে গিয়েছে । বলা হচ্ছে, সিনেমার আউটডোরের সময় তাঁরা একই রুম শেয়ার করেছিলেন । কেন এই ফ্যান্সি নেপোটিজম কিডসরা বহিরাগতদের সঙ্গে এই নাটক করেন, তারপর সকলের সামনে তাঁকে ঠকিয়ে চলে যান ।’‌ এ ছাড়াও কঙ্গনা জানান, তাঁর স্থির বিশ্বাস, সারাও সুশান্তের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন । তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্কে ভেঙে গিয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+