Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) এই সুপারহিট বলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বর্য রাই

ভারতীয় তথা বিশ্ব সিনেমার জগতে ঐশ্বর্য রাই একটি পরিচিত নাম। কারণ বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি হলিউড ছবিতেও অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।

মাঝে বেশ কিছুদিন সিনেমার পর্দায় ঐশ্বর্যকে দেখা না গেলেও ফের একবার 'জজবা' সিনেমা দিয়ে বলিউড মাতাতে তৈরি হচ্ছেন তিনি।

কেরিয়ারের প্রথম থেকেই বলিউডের সেরা নায়কদের সঙ্গে কাজ করেছেন ঐশ্বর্য। বহু ছবি অতীতে যেমন তাঁর হিট হয়েছে, তেমনই বহু হিট ছবির প্রস্তাব পেয়েও নানা কারণে ছেড়ে দিয়েছেন ঐশ্বর্য। নিচের স্লাইডে দেখে নিন, বলিউডের কোন কোন সুপারহিট ছবির প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন এই বিশ্বসুন্দরী।

রাজা হিন্দুস্তানি

রাজা হিন্দুস্তানি

সিনেমার পরিচালক ধর্মেশের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই। তবে সে সময়ে তাঁর কাছে আরও চারটি সিনেমার প্রস্তাব ছিল। সেই সব ছেড়ে দিয়ে তিনি 'মিস ওয়ার্ল্ড' খেতাবের জন্য লড়তে যান ও জিতে ফেরেন।

কুচ কুচ হোতা হ্যায়

কুচ কুচ হোতা হ্যায়

সেই সময়ে ঐশ্বর্য রাই 'জিনস' সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। ফলে কর্মব্যস্ততার ফলে এই প্রস্তাবটিও ফিরিয়ে দেন।

দোস্তানা

দোস্তানা

এই সিনেমায় আসলে অভিনয় করার কথা ছিল অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই ও সঈফ আলি খানের। ব্যস্ত থাকায় সেসময়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে সঈফকেও বাদ দেওয়া হয়। সিনেমায় অভিনয় করেন অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও প্রিয়াঙ্কা চোপড়া।

হিরোইন

হিরোইন

ছবিটি শুরুর আগেই গর্ভবতী হয়ে পড়েন ঐশ্বর্য রাই। ফলে শেষপর্যন্ত সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাঁকে।

চলতে চলতে

চলতে চলতে

এই সময়ে সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের মধ্য়ে বিবাদ চরমে ওঠে। সেটে গিয়ে ঐশ্বর্যের সঙ্গে ঝগড়া হয় সলমনের। এমন হওয়ায় ঐশ্বর্যকে বদলে রানি মুখোপাধ্য়ায়কে নায়িকার ভূমিকায় নেওয়া হয়।

ভুল ভুলাইয়া

ভুল ভুলাইয়া

দক্ষিণ ভারতীয় সিনেমার সফল রিমেক 'ভুল ভুলাইয়া'-তে অভিনয়ের প্রস্তাব প্রথম দেওয়া হয় ঐশ্বর্যকেই। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে বিদ্যা বালন সেই চরিত্রে অভিনয় করেন।

বীর-জারা

বীর-জারা

এই সিনেমাতেও ঐশ্বর্যের ছেড়ে দেওয়া রোলে অভিনয় করেন রানি মুখোপাধ্য়ায়।

অশোকা

অশোকা

অশোকা সিনেমায় করিনা কাপুরের করা রোলটির জন্য প্রথমে ঐশ্বর্যকে ভাবা হয়েছিল। তবে তিনি এই সিনেমাটির ক্ষেত্রেও পিছিয়ে আসেন।

মুন্নাভাই এমবিবিএস

মুন্নাভাই এমবিবিএস

এই সিনেমায় প্রথমে ঐশ্বর্য ও শাহরুখ খানকে ভাবা হয়েছিল। তবে কাঁধের চোটে শাহরুখ বাদ চলে গেলে সঞ্জয় দত্তকে মুখ্য চরিত্রে নেওয়ায় সিনেমাটি প্রস্তাব ছেড়ে দেন ঐশ্বর্যও।

কর্পোরেট

কর্পোরেট

এই সিনেমায় ঐশ্বর্য রাইয়ের ছেড়ে দেওয়া রোলে অভিনয় করেই বলিউডে খুঁটি মজবুত করেন বঙ্গসুন্দরী বিপাশা বসু।

শুদ্ধি

শুদ্ধি

এই সিনেমার জন্যও প্রথমে ঐশ্বর্যকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে হৃত্বিক রোশন ও করিনা কাপুরকে বদলে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটকে নিয়েছেন পরিচালক করণ জোহর।

বদলাপুর

বদলাপুর

সঈফ আলি খান ও ঐশ্বর্যকে এই সিনেমার জন্য ভাবা হয়েছিল। তবে পরে সঈফকে পাল্টে বরুণ ধাওয়ানকে নেওয়া হলে ঐশ্বর্য সিনেমার প্রস্তাব ছেড়ে দেন। কারণ তিনি কমবয়সী নায়কের সঙ্গে অভিনয় করতে চাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+