সঙ্গীতকার জিৎ–এর কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

টলিপাড়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সঙ্গীতকার জিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে ভাইবোনের সম্পর্ক কতটা অটুট তা আর বলার অপেক্ষা রাখে না। শুভশ্রী বা জিৎ-এর যে কোনও বিশেষ অনুষ্ঠানেই এঁরা দু'‌জনেই উপস্থিত থাকেন। বৃহস্পতিবার ভাইফোঁটা উপলক্ষ্যে শুভশ্রী তাঁর দাদা জিৎ গঙ্গোপাধ্যায়ের কপালে মঙ্গল কামনার ফোঁটা দেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভাইফোঁটা

এদিন ভাইফোঁটা উপলক্ষ্যে জিৎ গঙ্গোপাধ্যায় সকাল সকাল পৌঁছে যান রাজ-শুভশ্রীর বাড়িতে। রীতিমতো ঘটা করে জিৎ-এর সামনে প্রচুর মিষ্টির থালা রেখে রীতি মেনেই তাঁর কপালে ফোঁটা দিলেন শুভশ্রী। এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের ডিজাইনার কুর্তি এবং সাদা রঙের পালাজো প্যান্ট। জিৎ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, '‌তোমায় খুব ভালোবাসি বোনি, ইশ্বরের আশীর্বাদ থাকুক তোমার ওপর।'‌

‌এর আগেও একাধিকবার জিৎ-শুভশ্রীর দাদা-বোনের সম্পর্ক দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। শুভশ্রীও তাঁর দাদার থেকে পেশাগত থেকে ব্যক্তিগত সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করে নেন। আসলে জিৎ-এর সঙ্গে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সম্পর্ক আর কোনও ভাবেই পেশাগততে আটকে নেই তা পারিবারিক সম্পর্কে পরিণত হয়েছে। মাঝে মাঝেই জিৎ-এর বাড়িতে সঙ্গীত আড্ডায় দেখা যায় রাজ ও শুভশ্রীকে। আবার রাজ-শুভশ্রার বাড়ির গেট টু গেদারেও জিৎ-এর আসা কিন্তু মাস্ট।

কাজের সূত্রেই জিৎ-শুভশ্রীর আলাপ হলেও পেশাগত গণ্ডি পেরিয়ে তাঁরা এখন টলিউডের অন্যতম দাদা-বোন। শুভশ্রীর ছেলে ইউভান তো জিৎ-কে মামা বলতে অজ্ঞান, তাঁর কাছেই গিটার বাজিয়ে তালিম নিচ্ছে রাজ-শুভশ্রী পুত্র। গত বছরই প্রথম বোন শুভশ্রীর থেকে ফোঁটা নেন জিৎ গঙ্গোপাধ্যায়। কাজের ব্যস্ততার কারণে জিৎ কোনও বছরই কলকাতায় থাকতে পারেন না, কিন্তু গত বছর ও এ বছর ভাইফোঁটা উপলক্ষ্যে জিৎ নিয়ম মেনে কলকাতায় এসে বোন শুভশ্রীর থেকে ফোঁটা নিলেন। আর দাদা জিৎ-এর জন্য এলাহি ভুরিভোজের আয়োজন করে রেখেছেন শুভশ্রী। সেখানে লুচি থেকে শুরু করে মাংস রয়েছে পেটপুজো করার যাবতীয় খাবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+