নিজের দুঃস্বপ্নময় গল্পে ফেঁসে গিয়েছেন শুভশ্রী!‌ সামনে এল ডাঃ বক্সী–এর মৃণালিনীর চরিত্র

নবমীর দিন সামনে এল ডাঃ বক্সী সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্র মৃণালিনী। মঙ্গলবার এই সিনেমার টিজারের ঝলক শেয়ার করা হয়। যেখানে শুভশ্রীকে এক খ্যাতনামা ঔপনাসিক মৃণালিনীর চরিত্রে দেখা যাবে।
মহালয়ার দিন টিজার পোস্টার সামনে আসার পর থেকেই আলোচনায় পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি '‌ডাঃ বক্সি'‌।

সামনে এল ডাঃ বক্সী–এর মৃণালিনীর চরিত্র

ছবিতে মৃণালিনী সেনের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী, যাঁর জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। এই টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, '‌এক লেখিকা যিনি তাঁর নিজের দুঃস্বপ্নের উপন্যাসে ফেঁসে গিয়েছেন।'‌ টিজারে শুভশ্রী ওরফে মৃণালিনীর চরিত্র দেখে বোঝা যাচ্ছে, তিনি একাকীত্বে ভোগেন এবং এখান থেকেই তাঁর দুঃস্বপ্নের সূচনা হয়। এর আগে মৃণালিনী চরিত্রের পোস্টার সামনে এসেছিল, যেখানে ভয় -চিন্তায় একেবারে শুকনো মুখে হাতে রক্তমাখা ছুরি দিয়ে বসে আছেন মৃণালিনী। পরনে জিন্স ও থ্রি কোয়ার্টার টি-শার্ট, ক্যাজুয়াল লুক।


ছবিতে শুভশ্রী ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, মাহি কর। এছাড়াও রয়েছেন সৌম্যজিৎ মজুমদার, রাহুল রায় সহ অন্যান্যরা। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক ও শুভাশিস গুহ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অরিন্দম। এই বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সপ্তাশ্ব বসু পরিচালিত 'ডাঃ বক্সী'।

নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+