ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা যীশু সেনগুপ্ত, তবে একেবারে অন্যভাবে
টলিউডের বহুমুখী প্রতিভা সম্পন্ন অভিনেতাদের মধ্যে একজন হলেন যীশু সেনগুপ্ত। তাঁর অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। টলিউডের পর বলিউড ও দক্ষিণী সিনেমার আঙিনাতেই প্রবেশ করেছেন অভিনেতা। ছোটপর্দা দিয়ে সফর শুরু যাঁর সেই যীশু সেনগুপ্ত ফের টেলিভিশনেই ফিরতে চলেছেন তবে একেবারে নতুন ভূমিকায়। এবার প্রযোজকরে অবতারে দেখা যাবে অভিনেতাকে। আর তাঁরই প্রযোজনা সংস্থার ধারাবাহিক খুব শীঘ্রই আসতে চলেছে স্টার জলসায়।

সিরিয়ালের নাম 'হরগৌরী পাইস হোটেল'। আর এই সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে রয়েছে 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন'। এটা অভিনেতা যীশু সেনগুপ্তের নতুন প্রযোজনা সংস্থার নাম। অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর দিদি রাই সেনগুপ্ত। বুধবার সকালে তাঁদের প্রযোজনার নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এল। এর আগে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা 'ব্লু ওয়াটার প্রোডাকশন'-এর অন্তর্গত 'ভালবাসা ভালবাসা', 'অপরাজিত' একের পর হিট ধারাবাহিক দেখা গিয়েছে। কিন্তু কোনও এক অজানা কারণে সেই সংস্থা বন্ধ হয়ে যায় এরপর আবার এই বছর নতুনভাবে যীশু সেনগুপ্ত এলেন তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে।
স্টার জলসার নতুন এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহল মজুমদারকে। তবে নায়িকা একেবারে আনকোরা, শুভস্মিতা মুখোপাধ্যায়। এই সিরিয়ালের প্রোমো দেখে অনেকেই বলেছেন যে 'তোমায় আমায় মিলে' দ্বিতীয় পর্ব ছাড়া কিছু নয়। যদিও এই ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার দাবি করেছেন এটা তোমায় আমায় মিলে নয় এবং এটা ফ্যামিলি ড্রামা। প্রোমো দেখে বোঝা যাচ্ছে, এক আধুনিক ধারণার বউমা সেকেলে শ্বশুরবাড়িতে এসে কীভাবে সেই শ্বশুরবাড়ির পুরনো ধ্যান-ধারণাগুলোকে পাল্টে দেয় সেটা নিয়েই মূলত গল্প। শংকর আর বৈশালীর জীবনের গল্প এটা। প্রোমোটা বেশ ঝাঁ চকচকে আর শাশুড়ির ভূমিকায় এখানে রয়েছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী।
শুটিং ফ্লোরে মাঝে মধ্যেই পৌঁছে যাচ্ছেন যীশু ও স্ত্রী নীলাঞ্জনা। ইতিমধ্যে সিরিয়ালের দু'টি পর্বের শুটিং সারা হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সম্প্রচার হবে এই নতুন সিরিয়াল।












Click it and Unblock the Notifications