স্টার গিল্ড অ্য়াওয়ার্ড ২০১৫: তারকাদের পরিপাটি সাজুগুজু
রেনল্ট স্টার গিল্ড অ্যাওয়ার্ড ২০১৫-তেও অন্যান্যবারের মতো ছিল তারকা হাট। টেলিভিশন থেকে বলিউডের একাধিক নক্ষত্রকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। এদের মধ্যে কেউ এসেছিলেন পুরস্কার বিজেতা হিসাবে, কেউ মঞ্চে পারফরম্যান্সের জন্য। কেউ উপস্থিত ছিলেন অতিথি হিসবাই।
তবে এদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও শাহিদ কাপুর। শুধু যে তারা মেরি কম এবং হায়দার ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার পেয়েছেন তাই নয়, এই দুজনের পারফরম্যান্সও বেশ মজাদার ছিল।
তবে মনোনয়ন তালিকায় এদিন দাপট ছিল কুইন ও পিকে-র। সেরা ছবির পুরস্কার পেছেন রাজকুমার হিরানি ছবি পিকে।য এইছাড়াও পরিচালনা, সংলাপ, শব্দমিশ্রণ বিভাগে সেরার তকমা পেয়েছে এই ছবি।
এই অনুষ্ঠানে কোন তারকা কোন পোশাকে এসেছিলেন দেখুন নীচের ছবিগুলিতে।

প্রিয়াঙ্কা চোপড়া
কমলা গাউনে রেড কার্পেটে প্রিয়াঙ্কা। মেরি কম ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

শাহিদ কাপুর-বরুণ ধাওয়ান
হায়দার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহিদ।

রোশন পরিবার
সপরিবারে অনুষ্ঠানে এসেছিলেন হৃতিক। তবে হৃতিকের ছবি ব্যাং ব্যাং শুধু মাত্র সেরা কোরিওগ্রাফির পুরস্কার পয়েছে।

অক্ষয় কুমার
একটাও পুরস্কার না পেলেও এদিন স্বভাবসিদ্ধ কুল অবতারেই দেখা গিয়েছে অক্ষয়কে।

আলিয়া ভট
জিওনি মোস্ট ল্টাইলিশ ইউথ আইকন পুরস্কার পেয়েছেন আলিয়া।

লিসা হেডেন
আকাশি নীল ও কালো গাউনে লাস্যময়ী লিসা ।

তাবু
হায়দার ছবিতে অনবদ্য অভিনয় করে সবার মন জয় করেছেন এই অভিনেত্রী।

অনিল কাপুর
অনুষ্ঠানে এসেছিলেন এভার ইয়ং অনিল কাপুর।

দীপিকা পাডুকোন
সাদা সোনালি গাউনে অপরূপ দীপিকা।

শ্রদ্ধা কাপুর
লাল গাউনে শ্রদ্ধা।

জ্যাকলিন
সাদা গাউনে ঠিক যেন অপ্সরা জ্যাকলিন ফার্নান্ডেজ।

টাইগার শ্রফ ও কৃতী শ্যানন
হিরোপন্তি ছবিতে অভিনয়ের জন্য টাইগার ও কৃতী সেরা নবাগত ও নবাগতার পুরস্কার জিতেছেন।












Click it and Unblock the Notifications