কথা বলছেন, রবীন্দ্র সঙ্গীত শুনছেন, আগের থেকে অনেকটাই ভাল সৌমিত্র চট্টোপাধ্যায়
কথা বলছেন, রবীন্দ্র সঙ্গীত শুনছেন, আগের থেকে অনেকটাই ভাল সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা জয় করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে নন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতে ভাল ঘুমিয়েছেন অভিনেতা। এখন কথাও বলছেন তিনি। মিউজিক থেরাপি করা হচ্ছে তাঁর। শুনছেন রবীন্দ্র সঙ্গীত। নিজের ছবির গানও শুনছেন সৌমিত্র।

অনেকটাই সুস্থ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ চলছে অভিনেতার। ১৯ জন চিকিৎসকের একটি দল তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছে। ধীরে ধীরে ওষুধ প্রয়োগ করে তাঁকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। নজর রাখা হচ্ছে তাঁর স্বাস্থ্যের গতি প্রকৃতির উপরেও।
গত কয়েকদিন ধরেই হাসপাতালে অবস্থার অবনতি হয়েছিল তাঁর। করোনা সংক্রমণের সঙ্গে বার্ধক্যজনিত একাধিক অসুখ থাকায় উদ্বেগে ছিল পরিবার। একটা সময়ে তাঁকে ভেন্টিলেশনে রাখার কথাও ভাবছিলেন চিিকৎসকরা। কিন্তু সে পর্যায়ে আর যেতে হয়নি চিকিৎসায় সাড়া দেন অভিনেতা। এখন তিনি অনেকটাই সুস্থ। আর জ্বরও আসেনি।












Click it and Unblock the Notifications