অগাস্টে মা হবেন সোনম কাপুর, পরিবারে চলছে সদ্যোজাতকে স্বাগত জানানোর প্রস্তুতি

অবশেষে সেই সুখবরটি খুব শীঘ্রই আসতে চলেছে। অগাস্টেই বলিউড ডিভা সোনম কাপুর তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। আয়েশা অভিনেত্রী অগাস্টেই যেহেতু তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন তাই কাপুর পরিবারও সদ্যোজাতকে স্বাগত জানানো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কাপুর পরিবারের অন্দরের খবর অনুযায়ী কাপুর পরিবারে বহু বছর পর এ ধরনের আনন্দ এসেছে এবং তাঁরা প্রত্যেকে দারুণ উৎসাহিত। সোনম কাপুর যেদিন থেকে তাঁর মা হওয়ার খবর ঘোষণা করেন সেদিন থেকে কাপুর পরিবারের প্রত্যেক সদস্য সদ্যোজাতকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারণ কাপুর ভাই-বোনেদের মধ্যে সোনম কাপুরই প্রথম মা হলেন।

অগাস্টে মা হবেন সোনম কাপুর

জানা গিয়েছে, সোনম কাপুর তাঁর প্রথম সন্তান জন্ম দেবেন তাঁর মা-বাবার বাড়িতেই এবং অনিল কাপুর সহ গোটা পরিবার সেই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সন্তান প্রসবের পর সোনম কাপুর তাঁর নিজের বাড়িতে ৬ মাস থাকবেন একেবারে ছুটির মেজাজে। এরপর তিনি তাঁর সন্তানকে নিয়ে লন্ডন বা দিল্লি যে কোনও একটি বাড়িতে থাকবেন। এরপরই সোনম কাপুরের পেশাদার ও ব্যক্তিগত জীবন মিলেমিশে একাকার হবে।

মাতৃত্বকালীন অবসরের পর সোনম কাপুর আবার কাজে ফিরবেন কারণ তাঁর হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে।
সোনম কাপুরের সাধ ইতিমধ্যে লন্ডনে আয়োজন করা হয়েছিল, যেখানে সোনম ও আনন্দ আহুজার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় পরিজনদের দেখা মিলেছে। কাপুর পরিবারের পক্ষ থেকেও সোনমের গ্র‌্যান্ড বেবি শাওয়ারের আয়োজন করার কথা থাকলেও মুম্বই জুড়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তর কারণে সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। টিনসেল টাউনে সোনম কাপুর ও আনন্দ আহুজা দু'‌জনেই খুব কুলেস্ট দম্পতি বলে পরিচিত। ২০১৮ সালে এই জুটি বিয়ে করেন এবং বিয়ের চার বছরের মাথায় তাঁরা মা-বাবা হতে চলেছেন। সোনমের ভক্তরা কাপুর পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য অপেক্ষা করতে পারছেন না। অন্তঃসত্ত্বা থাকাকালীন সোনম কাপুর দারুণ কিছু ফ্যাশনেবল ফটোশুট করেন যা ভাইরাল হয় নেট দুনিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+