বড়পর্দায় ফিরছে নস্টা‌লজিক ‘‌শক্তিমান’‌, জানুন সুপারহিরোর চরিত্রে কাকে দেওয়া হল প্রস্তাব

বড়পর্দায় ফিরছে নস্টা‌লজিক '‌শক্তিমান'‌, জানুন সুপারহিরোর চরিত্রে কাকে দেওয়া হল প্রস্তাব
‌বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রণবীর সিং, যিনি বেয়ার গ্রিলের সঙ্গে জঙ্গলের অভিজ্ঞতা সংগ্রহের জন্য বেরোবেন, রণবীর ভার্সেস ওয়াইল্ড-এর পর্ব খুব শীঘ্রই দেখানো হবে নেটফ্লিক্সে, বার্থডে বয় রণবীর আরও একটি দারুণ প্রজেক্টে কাজ করতে চলেছেন বলে খবর রয়েছে।

বড়পর্দায় ফিরছে নস্টা‌লজিক ‘‌শক্তিমান’‌

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ৯০-এর দশকের জনপ্রিয় সুপারহিরো 'শক্তিমান' দেখা যাবে বড়পর্দায় এবং এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। শোনা যাচ্ছে, এই নিয়ে কথাও হয়েছে রণবীরের সঙ্গে, অভিনেতারও দারুণ লেগেছে এই প্রস্তাব। এর আগে রণবীর সিংকে আমরা একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখেছি। যার মধ্যে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবৎ সিনেমায় ষড়যন্ত্র ও রণকৌশলে পারদর্শী রাজা আলাউদ্দীন খিলজির চরিত্র অন্যতম। এ বছরের গোড়ায় সোনি পিকচার ইন্টারন্যাশনাল ও মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনাল যুগ্মভাবে ঘোষণা করেছিল যে সবচেয়ে বড় সুপারহিরো সিনেমা ভারতে তৈরি হতে চলেছে।

শক্তিমান নয়ের দশকে বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। দূরদর্শনে দেখানো হত শক্তিমান। মুকেশ খান্না শক্তিমানের চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রি ছিল তাঁর আসল নাম। এই নামে একজন চিত্রসাংবাদিক হয়ে কাজ করতেন তিনি। এই চরিত্রকেই ফের একবার বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য রণবীর সিংকে প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে বলিউড তারকা শক্তিমান-এ আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বলিউডের যে কোনও তারকার থেকে রণবীর সিংয়ের নামই শোনা যাচ্ছে। আর এখন মনে হচ্ছে যে বাজিরাও মস্তানি অভিনেতা অবশেষে এই আইকনিক চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই সিনেমার চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে। রণবীরকে শোনানোও হয়েছে। ছবিটির জন্য আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা। রণবীর এও জানিয়েছেন, সুপারহিরোর চরিত্রে অভিনয় করার ইচ্ছা তাঁর বহুদিনের। তার উপর ছোটবেলা থেকেই '‌শক্তিমান'‌ চরিত্রের দারুণ ফ্যান তিনি। তবে এখনও পর্যন্ত ছবিতে সই করেননি তিনি। তাই 'শক্তিমান' ঘিরে মুখে কুলুপ এঁটে আছেন অভিনেতা। উল্লেখ্য, বর্তমানে তিনি করণ জোহরের '‌রকি রানী কি প্রেম কাহানি'‌র শ্যুটিংয়ে ব্যস্ত। এরপরই '‌বিগ বস ওটিটি'‌র সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+