শাহরুখ পুত্র আরিয়ান আটক মুম্বই ক্রুজে মাদককাণ্ডে, জেরা শুরু করল এনসিবি
বড়সড় সংকটের মেঘ নেমে এল শাহরুখের পরিবারে। এবার মুম্বই ক্রুজ কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান আটক হয়েছেন বলে খবর। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে একাধিক তাবড় নামী ব্যক্তিত্বের সন্তানকে সেখান থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্তত পক্ষে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। এদিকে, জানা গিয়েছে পার্টিতে পুরুষ ও মহিলারা আলাদা আলাদাভাবে লুকিয়ে মাদক নিয়ে গিয়েছিলেন। তারকা পুত্র সেখানে কেবলই অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বলে তিনি জানিয়েছেন। এমনই দাাবি সূত্রের। তবে শাহরুখ পুত্র আরিয়ানকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে , ওই পার্টিতে যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে ২ তরুণী আটক হয়েছেন। আটকদের অনেকেরই পরিবার মুম্বইয়ের তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত বলে জানা যায়। পার্টিতে আসা পুরুষদের শার্ট ও প্য়ান্টের সেলাইতে এই মাদকগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। এদিকে, আরিয়ানকে আটক করার খবরে কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বলিউডে। শাহরুখ পুত্র ছাড়াও আরও ৭ জনকে জেরা করে চলেছেন এনসিবি কর্তারা। জানা গিয়েছে ,পার্টিতে যে মহিলারা এসেছিলেন সেখানে তাঁদের পার্সের লক-এ বিশেষভাবে এই মাদক রাখা ছিল। সূত্রের খবর, পার্টি থেকে হশিশ ও কোকেন সহ বহু ধরনের নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে। এদিকে সূত্রের খবর, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট এই ইস্যুতে খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে কোনও সূত্র পেলে , তারপর পদক্ষেপ নেবে এনসিবি। এদিকে , জানা গিয়েছে এই রেভ পার্টিতে যেতে আরিয়ানকে কোনও চাঁদা দিতে হয়নি। তিনি সেখানে আমন্ত্রিত বলে জানিয়েছেন। এদিকে গতরাতেই আরিয়ানকে নিয়ে মুম্বইতে এনসিবির বালার্ড এস্টেট অফিসে নিয়ে যান এনসিবির কর্তারা।
জানা গিয়েছে, সামান্য যাত্রীর ছন্দবেশ ধরে ওই ক্রুজে টিকিট কটে সওয়ার হন এনসিবির কর্তারা। চরস, এমডিএমএ, মেফেড্রোন,কোকেন সহ একাধিক মাদক ওই রেভ পার্টি থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ক্রুজে সওয়ার হয়ে যখন পার্টি তুঙ্গে উঠতে শুরু করে তখনই এনসিবির কর্তারা নিজবেশ ধারণ করে পর পর গ্রেফতারি চালান। এদিকে, জানা গিয়েছে শাহরুখ পুত্রের সঙ্গে যে ২ জন মহিলাকেও আটক করা হয়েছে তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। তাঁদের সকলেরই নাম পরিচয় আপাতত গোপন রয়েছে।












Click it and Unblock the Notifications