(ছবি) মুক্তির বাকী আর চার দিন, তার আগে দেখে নিন দিলওয়ালের ভিতরের ছবি

আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা দিলওয়ালে। বছরের শেষে উৎসবের মরসুমে এই সিনেমা যে নতুন ধামাকা তৈরি করবে তা দর্শকদের আগ্রহ দেখে আন্দাজ করা সম্ভব। ['দিলওয়ালে'-র অফিসিয়াল ট্রেলর]

এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কারণে অবশ্য শেষ নেই। তবে সবচেয়ে বড় কারণ, দীর্ঘ পাঁচ বছর পরে ফের একবার পর্দায় দেখা মিলবে বলিউডের সেরা জুটির অন্যতম শাহরুখ খান ও কাজলের।

এরা এখনও পর্যন্ত যত সিনেমা করেছেন তার সবকটিই বক্স অফিসে সুপারহিট হয়েছে। ফলে এই সিনেমাতেও সেই ট্র্যাডিশন অক্ষুণ্ণ থাকবে সেটা ধরে নেওয়াই যায়। সিনেমাটি তো দেখতে যাবেন তাতে সন্দেহ নেই। তবে তার আগে নিচের স্লাইডে দেখে নিন, দিলওয়ালে তৈরির সময়ের কিছু ভিতরের দৃশ্য।

শাহরুখ-কাজলের কেমিস্ট্রি

শাহরুখ-কাজলের কেমিস্ট্রি

আগের সিনেমার মতো এই সিনেমাতেই অটুট শাহরুখ-কাজল কেমিস্ট্রি।

সেরা অনস্ক্রিন জুটি

সেরা অনস্ক্রিন জুটি

এখনও পর্যন্ত যতগুলি সিনেমা শাহরুখ-কাজল করেছেন তার সবকটিই বক্স অফিসে সুপারহিট হয়েছে।

দিলওয়ালের সেটে

দিলওয়ালের সেটে

দিলওয়ালের সেটে শ্যুটিং শুরুর আগে মহড়া দুজনের।

গানের দৃশ্যে অন্তরঙ্গ

গানের দৃশ্যে অন্তরঙ্গ

'জানম জানম' গানের দৃশ্য শ্যুটিংয়ের সময়ে ব্যস্ত শাহরুখ-কাজল।

শাহরুখ-বরুণ

শাহরুখ-বরুণ

এই প্রথম শাহরুখ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।

দিলওয়ালের সেটে

দিলওয়ালের সেটে

বুলগেরিয়ায় দিলওয়ালের শ্যুটিংয়ের সময়ে সেটের মধ্যে চক্কর শাহরুখ-কাজলের।

বরুণ-কৃতী

বরুণ-কৃতী

এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। শাহরুখ-কাজলের পাশাপাশি এই সিনেমায় এই জুটিকেও মনে ধরবে দর্শকদের।

কাজল-কৃতী

কাজল-কৃতী

এতবড় স্টারকাস্টের সঙ্গে এর আগে অভিনয় করেননি কৃতী। ফলে এই সিনেমা তাঁর কাছে বাড়তি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

দিলওয়ালে সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+