মন্নতের বাইরে উপচে পড়া ভক্তদের ভিড়, জন্মদিনে নিজের সিগনেচার স্টাইলে দেখা দিলেন শাহরুখ খান

দীর্ঘ সংঘর্ষের পরই আজকে এই জায়গাটা অর্জন করেছেন, কেউ এমনি এমনি শাহরুখ খান হয়ে যেতে পারেন না। বলিউডের বাদশার মুগ্ধতায় কাবু গোটা দেশের আট থেকে আশির প্রজন্ম। তাঁর হিট বা ফ্লপ ছবির জন্য নয়, শাহরুখের জনপ্রিয়তার কারণ তিনি নিজেই। নভেম্বর মাস শাহরুখ-প্রেমীদের জন্য উৎসবের মরশুম নিয়ে আসে। কারণ এই মাসেই কিং খানের জন্মদিন। প্রত্যেক বছরের মতো এ বছরও শাহরুখ খান ধরা দিলেন তাঁর অগুণিত ভক্তদের মাঝে। ২ নভেম্বর অর্থাৎ বুধবার ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা তথা কিং খানের ৫৭তম জন্মদিন। রাত থেকেই শাহরুখের বাড়ি মন্নতে ছিল তাঁর ভক্তদের ভিড়।

মন্নতের বাইরে থাকা ভক্তদের নিরাশ করেননি

মন্নতের বাইরে থাকা ভক্তদের নিরাশ করেননি

এদিন রাত ১২টার অনেক আগে থেকেই শাহরুখের বাংলো মন্নতের সামনে তাঁর ভক্তদের ভিড় জমতে শুরু করে দেয়। এই ছবি কিন্তু বেশ পুরনো। প্রত্যেক বছরই এই দৃশ্য দেখা যায় মন্নতের সামনে। আসলে ৫৭ বসন্ত পেরিয়ে গেলেন তিনি, কিন্তু ভক্তদের হৃদয় তার জায়গা একটুও নড়েনি। বরং দিন দিন বেড়েই চলেছে। আর এ বছর একটু বিশেষ। আগামী বছর বলিউডে দারুণভাবে কামব্যাক করবেন এসআরকে। ২ নভেম্বর মধ্যরাত থেকেই মন্নতের বাইরে অভিনেতার ভক্তরা তাঁর এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। শাহরুখের জন্য ছিল ভক্তদের আনা একাধিক উপহারও। না, নিরাশ করেননি শাহরুখ। ছোট ছেলে আব্রামকে নিয়ে মন্নতের চেনা সেই বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান তিনি। ভক্তদের জন্য নিজের সিগনেচার স্টাইলেও তাঁদের ধন্যবাদ জানান।

সাদামাটা জন্মদিন পালন করবেন এসআরকে

এদিন , শাহরুখ ক্যাজুয়াল ডেনিম লুকে হাজির হন, গাঢ় নীল টি-শার্টের সঙ্গে একই রঙের জিন্স পরে। এই লুকেও তাঁকে খুব সুন্দর লাগছিল। আব্রামও তাঁর সঙ্গে দাঁড়িয়েছিলেন, তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট। দিওয়ালি হোক বা শাহরুখের জন্মদিন অথবা ১৩ নভেম্বর পুত্র আরিয়ানের জন্মদিন তা জাঁকজমকভাবে পালন সবসময়ই হয়ে এসেছে। কিন্তু সূত্রের খবর, এ বছরটা একটু অন্যরকম। এসআরকে এ বছর তাঁর জন্মদিন এবং আরিয়ানের জন্মদিনও খুব ছোট করে পালন করবেন বলে জানা গিয়েছে। জওয়ান অভিনেতা দিওয়ালিও খুব কম জাঁকজমকের সঙ্গে পালন করেছেন বলে জানা যাচ্ছে।

ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ খান

ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ খান

বিশেষ সূত্রের খবর, '‌একটা জিনিস এসআরকে সবসময়ই করেন তা হল ভক্তদের সঙ্গে দেখা করা ও তাঁদের থেকে শুভেচ্ছা নেওয়া। শাহরুখ খান তাঁর ভক্তদের সঙ্গে কেক কাটার অনুষ্ঠানে মুম্বইয়ের পাণচতারা হোটেল তাজ ল্যান্ড এনডে সামিল হবেন। তাঁর খারাপ সময়ে ভক্তরা যেভাবে শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন তিনি সকলকে তার জন্য ধন্যবাদ জানাবেন এবং তাঁদের এই নিরলস সমর্থনের প্রশংসাও করবেন।'‌

আগামী বছর কামব্যাক করছেন শাহরুখ খান

আগামী বছর কামব্যাক করছেন শাহরুখ খান

শাহরুখ খানকে শেষবারের মতো দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের সিনেমা জিরো (‌২০১৮)‌-তে। যেখানে এসআরকের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। এই সিনেমা ফ্লপ হওয়ার পর শাহরুখের ম্যাজিক বড়পর্দায় আর দেখা যায়নি। তাঁর অ্যাকশন থেকে সিগনেচার স্টাইল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা। তবে ২০২৩ সালেই বলিউডে দারুণভাবে কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে পাঠান, যেটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে। নয়নতারার সঙ্গে জওয়ান, যার পরিচালনায় রয়েছেন অ্যাটলি, যা আগামী বছর ২ জুন মুক্তি পেতে চলেছে এবং তাপসী পান্নুর সঙ্গে ডাঙ্কিতে দেখা যাবে শাহরুখকে, যা ২২ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+