Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ খানের 'মান্নাত থেকে সরানো হল নেমপ্লেট! ছেলেকে এনসিবি থেকে রেহাইয়ের মধ্যে কারণ নিয়ে জল্পনা

ভক্তদের কাছে শুধু শাহরুখ খান (Shah Rukh Khan) নয়, তাঁর বাসভবন মান্নাত (Mannat) জনপ্রিয়। ভক্তরা বাসভবনের সামনে গিয়ে ছবি তোলেন। কিন্তু হঠাৎই দেখা গিয়েছে বাড়ির সামনে থেকে নেমপ্লেটটি উধাও হয়ে গিয়েছে। নামফলকটির দাম প্রায়

ভক্তদের কাছে শুধু শাহরুখ খান (Shah Rukh Khan) নয়, তাঁর বাসভবন মান্নাত (Mannat) জনপ্রিয়। ভক্তরা বাসভবনের সামনে গিয়ে ছবি তোলেন। কিন্তু হঠাৎই দেখা গিয়েছে বাড়ির সামনে থেকে নেমপ্লেটটি উধাও হয়ে গিয়েছে। নামফলকটির দাম প্রায় ৩৫ লক্ষ টাকা বলেও জানা গিয়েছে।

বাড়ির সামনে থেকে নেমপ্লেট উধাও

বাড়ির সামনে থেকে নেমপ্লেট উধাও

শাবরুখ খান থাকেন মুম্বইয়ের বান্দ্রা এলাকায়। বাড়িটি যেন এলাকার একটি মাইলফলক। ভক্তরা যান বলিউড বাদশাকে দেখতে। না পেলে তাঁর বাড়ির সামনেই ছবি তোলা। শাহরুখ খানের ভক্তরা তাঁর বাড়ির সামনের নেমপ্লেট দিয়ে সোশ্যাল
মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন। তবে এই মুহূর্তে সেই নামফলকটি আর নেই। সূত্রের খবর অনুযায়ী বলিউড বাদশা নিজেই নেমপ্লেটটি সরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে নেমটপ্লেট থেকে একটি হিরে নিচে পড়ে গিয়েছিল। সেই কারণে মেরামতের
জন্য নামফলকটিকে নামানো হয়েছে।

গৌরী খান নেমপ্লেটটি ডিজাইন তৈরি করেছিলেন

গৌরী খান নেমপ্লেটটি ডিজাইন তৈরি করেছিলেন

শহরের শুরুতে যখন শাহরুখ খানের বাড়ির সামনের নতুন নেমপ্লেটটি সামনে এসেছিল, সেই সময় এক সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছিল, তাঁর স্ত্রী গৌরী খান নেমপ্লেটটির ডিজাইন তৈরি করেছিলেন। সেখানেআরও বলা হয়েছিল, এসআরকে এইসবের মধ্যে কখনই ঢোকেন না। কেননা বাড়ি দেখাশোনা করেন স্ত্রী গৌরীই। তিনি যা সিদ্ধান্ত নেন, সবাই তাই মেনে নেয়।

ভক্তদের সঙ্গে ছবি তুলেছিলেন শাহরুখ

ভক্তদের সঙ্গে ছবি তুলেছিলেন শাহরুখ

সম্প্রতি ঈদ উপলক্ষে শাহরুখ খানকে দেখতে ভক্তরা মান্নাতের সামনে ভিড় করেছিলেন। জনসমুদ্রে যেন তাঁর বাড়ির সামনে ভিড় করেছিল। অন্যদিকে এসআরকেও তাঁদের লক্ষ্য করেছিলেন। অভিনেতা বাড়ির ব্যালকনিতে এসে ভক্তদের শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। যা ২০২০-তে দেশে করোনা সংক্রমণ হওয়ার পর প্রথমবার।

ব্যস্ত শিডিউল শাহরুখের

ব্যস্ত শিডিউল শাহরুখের

অন্যদিকে ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়েই কাটছে শাহরুখ খানের। ২০২৩-এর ২৫ জানুয়ারি 'পাঠান' মুক্তি পেতে চলেছে। যার মাধ্যমে তিনি ৪ বছর পরে বলিউডে প্রত্যাবর্তন করবেন। এই চলচ্চিত্রেঅভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ছবিটির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
এছাড়াও ২০২৩-এর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির সঙ্গে তাঁর পরবর্তী ছবি ডানকি। এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু।

এদিকে শুক্রবার নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়েছে। এনসিবির পেশ করা চার্জশিটে ১৪ জন অভিযুক্তের নাম রয়েছে। অন্যদিকে
সমীর ওয়াংখেড়ে নামে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর যে অফিসার এই মামলার প্রাথমিক তদন্ত করেছিলেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেওয়ার ইঙ্গিত মিলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+