কোভিড মহামারির সময় একমাত্র গৌরী খানই উপার্জন করতেন, দাবী শাহরুখ খানের
দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্সের জনপ্রিয় শো 'ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' ফিরে এসেছে আর এই শোয়ের একটা পর্বও মিস করা যাবে না। এই শোয়ের প্রথম সিজনেই দর্শকরা দেখেছিলেন যে মাহীপ কাপুর, সীমা খান, ভাবনা পাণ্ডে ও নীলম কোঠারির মতো তারকাদের জাবন যাপনের এক ঝলক, আর দ্বিতীয় সিজন তার চেয়েও একধাপ এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক বিশেষ পর্বে করণ জোহর ও গৌরী খানকে দেখা গিয়েছে কিছু দারুণ কথোপকথন করতে। আর সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

এই শোয়ের এক পর্বে মাহিপ কাপুর, করণ জোহর ও গৌরী খানকে কথা বলতে দেখা যায় যেখানে করণ জোহর তাঁর সঙ্গে শাহরুখের সাম্প্রতিক হওয়া কথোপকথন তুলে ধরেন। করণ জোহর বলেন, 'ওইদিন শাহরুখ আমায় হাসিয়ে ছেড়েছিল। শাহরুখ বলছে কোভিড-১৯ মহামারির সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, সেই সময় গৌরী খান পরিবারের একমাত্র সদস্য ছিল যে উপার্জন করত। শাহরুখের চার্টার্ড অ্যাকাউন্ট নাকি তাঁর ওপর চিৎকার করে জানিয়েছিলেন যে নিজের স্ত্রীয়ের কাছ থেকে কিছু শিখছ না কেন? সে বাড়ির একমাত্র লাভজনক সদস্য।' করণের এই কথার ওপর প্রতিক্রিয়া দিতে গিয়ে গৌরী বলেন, 'শাহরুখ এইসব বলতে ভালোবাসে। আমার ব্যাপারে এইসব বলতে পছন্দ করে।'
গৌরী খান একজন সফলতম ইন্টেরিয়র ডিজাইনার। শাহরুখ খানের স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি নিজের আলাদা পরিচয় সৃষ্টি করেছেন। গৌরীর হাতেই তৈরি করণ জোহরের ছাদ ও যশ-রুহির নার্সারি। এছাড়াও রণবীর কাপুর, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ একাধিক বলিউড তারকাদের বাড়ি সাজিয়েছেন তিনি। অপরদিকে বেশ কিছু বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। ২০২৩ সালের ২৫ জানুয়ারি তাঁর ছবি পাঠান মুক্তি পাবে। এছাড়াও এসআরকে-এর হাতে রয়েছে অ্যাটলির জওয়ান ও রাজকুমার হিরানির ডাঙ্কি, যা আগামী বছর মুক্তি পেতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications