Shah Rukh Khan: কেকেআরের জয়ের পরই অসুস্থ শাহরুখ খান, ভর্তি আহমেদাবাদের হাসপাতালে
কেকেআর ফাইনাল উঠার পরই দুঃসংবাদ নাইট শিবিরে। হাসপাতালে ভর্তি হলেন দলের কর্ণধার শাহরুখ খান। বলিউড সুপারস্টার শাহরুখ খানকে আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভক্তদের মধ্যে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ম্যাচ চলাকালীন হিট স্ট্রোকের পরে অভিনেতা কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে মঙ্গলবারই সেখানে হাজির হন। নাইটদের খেলার সময় প্রায় মাঠেই ছিলেন শাহরুখ।
নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। তাল কাটে তারপরেই। রাত করেই হোটেলে ফেরেন। ভোরের দিকে অসুস্থতা বাড়তে ঘনিষ্ঠদের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। কিং খান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়।

গত দুইদিন ধরেই আমদাবাদে রয়েছেন শাহরুখ। মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু আমদাবাদে গত দু'দিন তাপমাত্রা কার্যত মাত্রা ছাড়িয়েছিল। গুজরাতের পাঁচ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আমদাবাদেও প্রায় একই অবস্থা।
মঙ্গলবার ম্যাচো দুই ছেলে মেয়েকে নিয়ে এদিন তিনি মাঠে হাজির ছিলেন। বিভিন্ন মুহূর্তে তাঁকে উচ্ছ্বাস প্রকাশ করতে, ম্যাচ শেষ মাঠ ঘুরতে দেখা যায়। তখন অসুস্থতা বোঝা যায়নি। ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রাথমিক চিকিৎসা পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই বলেই সূত্রের খবর। শাহরুখের টিমের তরফ থেকে যদিও এখনও কিছু জানা যায়নি। যদিও এই ঘটনায় তাঁর ভক্তদের মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে।
ম্যাচ জয়ের পর খোস মেজাজেই দেখা গিয়েছিল কিং খানকে। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠান করছিলেন আকাশ চোপড়া, পার্থিব পটেল এবং সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। লাইভে ঢুকে পড়ামাত্রই নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি। শাহরুখ ক্ষমাও চান ওই তিন প্রাক্তন ক্রিকেটারের কাছে। বুধবার সুহানা খানের জন্মদিন। এরই মাঝে বুধবার অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান।












Click it and Unblock the Notifications