বাঙালির প্রিয় ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের এই অভিনেতা
'অচেনা উত্তম'-এ মহানায়ক উত্তম কুমারের পর ফের স্বর্ণযুগের এক কিংবদন্তী অভিনেতার চরিত্রে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে বাঙালির খুবই প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। পরিচালক সায়ন্তন ঘোষাল ভানু বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে ছবি বানাতে চলেছেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মদিন উপলক্ষেই পরিচালকের এই ভাবনা।

পরিচালকের ভাবনা অনুযায়ী তিনি ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বানাতে চলেছেন 'যমালয়ে জীবন্ত ভানু', যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আজও সকলের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে। আর সেই চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই অতনু বসুর 'অচেনা উত্তম' ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে মহানায়ক উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'মেঘে ঢাকা তারা' ছবিতে পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর বাংলা সিনেমার আরেক স্তম্ভ ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কাজ করবেন অভিনেতা।
পরিচালক সায়ন্তন ঘোষাল ইতিমধ্যেই দর্শককে কিছু হিট ছবি ও সিরিজ দিয়েছেন। গোরা, ইন্দু, স্বস্তিক সঙ্কেত, লাল বাজার-এর মতো সিরিজ দর্শকরা বেশ পছন্দ করেছে। অন্যদিকে শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের তুলনা কোনওভাবেই করা যায় না। তিনি যে কোনও চরিত্রেই নিজেকে ছাঁচে ফেলে দিতে পারেন। টলিউডের পর অভিনেতা বলিউডেও পা জমিয়েছেন। 'কাহানি'র বব বিশ্বাসকে এখনও দর্শক কিন্তু ভুলতে পারেননি। তাই ভানুর চরিত্রও যে যথাযথ লোকের কাছে পড়েছে, তা বলাই বাহুল্য। সামনের বছর থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
এই ছবিটি ছাড়াও সায়ন্তনের দুটো ছবি 'টেনিদা' ও 'হীরক গড়ের হীরে' একেবারে মুক্তির অপেক্ষায়। এছাড়া সদ্য তিনি ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তীকে নিয়ে 'রবীন্দ্র কাব্যরহস্য' ছবিটির শুটিং শেষ করেছেন। এই তিনটি ছবি ছাড়াও সায়ন্তন পরিচালিত সিরিজ 'রক্তকরবী' জি ফাইভ-এ আসার অপেক্ষায় রয়েছে। তবে এই মুহূর্তে পরিচালকের মনোযোগ পুরোপুরি 'যমালয়ে জীবন্ত ভানু'-কে ঘিরেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications