এবার তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে বলিউড সুপারস্টার সলমন খানের?

বলিউডের পর এবার তেলুগু ছবিতেও হাত পাকাতে চলেছেন সলমন খান। তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা রাম চরণের সঙ্গে এই ছবিতে কাজ করবেন সল্লু ভাই। অমনিতেই সলমন চিরঞ্জীবীর পরিবারের অত্যন্ত ঘণিষ্ঠ। রামচরণের সঙ্গে দু-একবার নিজেদের ফার্ম হাউজের পার্টিতেও দেখা গিয়েছে সলমনকে।

দুই তারকার মধ্যে এই গভীর বন্ধুত্বই এবার ধরা পরবে ফিল্মের পর্দায়। এখনও ছবি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই তেলুগু অ্যাকশন ছবিতে নবাগত হিসাবে পা রাখবেন বজরঙ্গী ভাইজান অভিনেতা।

এবার তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে বলিউড সুপারস্টার সলমন খানের?

ইতিমধ্যেই বলিউড ছবিতে অভিষেক হয়ে গিয়েছে তেলুগু তারকা রামচরণের। জঞ্জির ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন রামচরণ। যদিও ছবিটি বক্স অফিসে ডাহা ফ্লপ করে। এরপরেই সলমন রামচরণকে পরামর্শ দিয়েছিলেন যেন বলিউডে একা কোনও প্রকস্প করা থেকে বিরত থাকেন তিনি।

রাম এবং সলমন একে অপরের অত্যন্ত ভাল বন্ধু। সলমনের বোনের বিয়েতে অতিথিও ছিলেন রাম। চিরঞ্জীবীর ৬০ তম জন্মদিনেও উপস্থিত ছিলেন উভয়েই।

যে পরামর্শ একসময় রামকে দিয়েছিলেন সল্লুভাই সে পরামর্শ মেনেই এবার তেলুগু ছবিতে একা অভিনয়ের সিদ্ধান্ত না নিয়ে রামচরণের সঙ্গেই জুটি বেঁধে ছবি করার কথা ভাবছেন। উল্লেখ্য বলিউড ছেড়ে এই প্রথমবার অন্য কোনও আঞ্চলিক ছবিতে কাজ করতে চলেছেন সলমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+