Shubh Mangal Zyada Saavdhan Movie Review: সুপার 'ম্যান' আয়ুষ্মান ফের অভিনয়ের পেশী আস্ফালনে সফল

সুপার 'ম্যান' আয়ুষ্মান ফের অভিনয়ের পেশী আস্ফলনে সফল

Rating:
3.5/5
Star Cast: আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা
Director: হীতেশ কেবল্য

' তুমি যে গে .. সেটা তুমি কবে সিদ্ধান্ত নিলে..?' উত্তর- 'আপনি কবে ঠিক করেছিলেন যে আপনি গে হবেন না?'..... এই সংলাপের কথোপকথোন দিয়ে শুরু হয়েছিল আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল জাদা সাবধান' ছবির ট্রেলার। আর ট্রেলারেই যেন টিম 'শুভ মঙ্গল জাদা সাবধান' বার্তা দিয়ে দিয়েছিল 'পিকচার তো অভি বাকি হ্যায় মেরে দোস্ত..'! সেই ফর্মুলায় আয়ুষ্মান-জিতু মাত করে দিলেন 'শুভ মঙ্গল জাদা সাবধান'।

হোমোফোবিয়া!

হোমোফোবিয়া!

এই ছবির চিত্রনাট্যের গল্পে নিউক্লিয়াস যেভাবে দানা বাঁধতে শুরু করেছে ,তাতে প্রতিটি পরতে রয়েছে সমাজের চিরাচরিত ভাবধারাকে কটাক্ষ। হাস্যরসের মলাটে একটি গুরুগম্ভীর বক্তব্যের বইকে বাজারে নিয়ে আসার যে ট্রেন্ড বলিউডে চালু রয়েছে, তার বাইরে নয় 'শুভ মঙ্গল জাদা সাবধান'। ছবির গল্প বুঝতে গেলে আগে বুঝত হবে 'হোমোফোবিয়া'! এমন শব্দের আড়ালেই পরিচালক গল্প বলেছেন আমন (জিতেন্দ্র) ও কার্তিকের ( আয়ুষ্মানের) প্রেমের। যাঁদের মধ্যে সমকামের সম্পর্ক রয়েছে। আর গোটা পরিবার 'হোমোফোবিয়া' তে ভুগছেন বলে অভিযোগ দুই প্রেমিকের। আর এখানেই বলিউডি স্টাইলে 'সুপার ম্যান' হয়ে উঠেছেন আয়ুষ্মান !

'ইস বিমারি কা কৌনো ইলাজ নাহি..'

'ইস বিমারি কা কৌনো ইলাজ নাহি..'

ছবির চরিত্রদের সংলাপেই পরিচালক হীতেশ মজার ছলে বার্তা রেখেছেন যে 'এই রোগের কোনও সমাধান নেই।' যার মধ্য দিয়ে দুটি সমকামী চরিত্রের আপ্রাণ লড়াইয়ের চেষ্টা ফুটে এসেছে। যে লড়াই সমাজকে রুখে দেওয়ার জন্য গড়ে উঠেছে অপার ভালোবাসা থেকে। ফিল্মের গল্প বালরা ঘরানায় বলিউডের মান্ধাতা আমলের মোড়ককেও খুলে ফেলা হয়েছে। আগে সমকামী চরিত্রদের বলিউড ফিল্মে হাসির খোরাক করা হয়েছে। যার উল্টো পথে হেঁটে এই ফিল্ম সমকামী চরিত্রজের আশপাশের চরিত্রগুলির বক্তব্যকে হাসির খোরাক করে তুলেছে।

সুপার 'ম্যান'

সুপার 'ম্যান'

TVF টিভি সিরিজ যাঁরা দেখেছেন তাঁরা জীতেন্দ্র কুমারকে 'জিতু' হিসাবে চেনেন। আর সেই জিতুই এই ছবিতে নিজের অভিনয়ের মান মাত্রায় তুলে ধরেছেন। তবে ছবির মূল ইউএসপি আয়ুষ্মানের দক্ষতা। সুপার 'ম্যান' হিসাবে তাঁর অভিনয় নিপুণতা যেন পেশী আস্ফালনে একবিন্দুও কসরৎ কম করেনি! এছাড়াও ছবির বাড়তি পাওনা গজরাজ ও নীনা গুপ্তা জুটি। 'বধাই হো' ছবির পর ফের একবার স্ক্রিনে এই জুটি মাতিয়ে দিয়েছে দর্শক মন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+