দৌড়ে কি পিছিয়ে পড়লেন 'ভাইজান'! 'রেস থ্রি'-র অ্যাকশনে কতটা মজল দর্শক-মন

অর্থ , মোহ, যৌনতা, সম্মোহন আর বদলা এই কয়েকটি বিষয় একে অপরের সঙ্গে জোট বাঁধলে পরিণামে কী হতে পারে তা তুলে ধরেছিল 'রেস ' ছবিটি। আব্বাস-মস্তান পরিচালিত সেই ছবির পরবর্তীকালে একাধিক পর্ব মুক্তি পায়।

Rating:
1.5/5
Star Cast: Salman Khan, Jacqueline Fernandez, Anil Kapoor, Bobby Deol, Daisy Shah
Director: Remo DSouza

অর্থ , মোহ, যৌনতা, সম্মোহন আর বদলা এই কয়েকটি বিষয় একে অপরের সঙ্গে জোট বাঁধলে পরিণামে কী হতে পারে তা তুলে ধরেছিল 'রেস ' ছবিটি। আব্বাস-মস্তান পরিচালিত সেই ছবির পরবর্তীকালে একাধিক পর্ব মুক্তি পায়। রেমো ডিসুজা পরিচালিত 'রেস থ্রি' সেই সিরিজের অন্যতম অংশ। ছবির ইউএসপি অবশ্যই সলমন! ইদের মরশুমে বলিউডকে বার বার সলমনের ফিল্ম উপহার দিয়েছে বক্স অফিসের সাফল্য। ইদে গতবছর সলমনের 'টিউবলাইট' মুখ থুবড়ে পড়ার পর 'রেস থ্রি' ঘিরে আশায় বুদ বাঁধছেন সলমন ভক্তরা। এবার ইদের মরশুমে ফের নিজের মসনদ ধরে রাখার চ্যালেঞ্জ 'সুলতান 'সলমনের কাছে! সেই লক্ষ্যে পৌঁছতে কতটা সফল হল ছবি? উত্তর জানতে দেখে নেওয়া যাক ছবি ঘিরে কিছু তথ্য।

ছবির গল্প

ছবির গল্প

ছবিতে সিকন্দরের চরিত্রে রয়েছেনব সলমন খান। অস্ত্রপাচারকারী শমশেরের (অনিল কাপুর) ভাগ্নে সিকন্দর। নিজের ব্যবসার জন্য কোনও রকমের ঝুঁকি নিতে বা নৃশংস হত্যা করতে পিছপা হননা শমশের। শমশেরের নিজের দুই যজম সন্তান । এই সন্তানদের চরিত্রে রয়েছেন শাকিব সলিম ও ডেইজি শাহ। শমশেরের ব্যবসার ক্ষতি করতে উদ্য়ত হয় জনৈক রাণা। নিজের ঘর বাঁচাতে অক অসম যুদ্ধে সিকন্দরকে পাঠান শমশের। সেই লড়াইতে সিকন্দর পরিচিত বন আরও দুই চরিত্রের সঙ্গে। এই দুই চরিত্রে রয়েছেন ববি দেওল ও জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপর গল্প কোন দিকে গড়ায় তার উত্তর পরতে পরতে দিয়েছে এই থ্রিলার।

 অভিনয়

অভিনয়

অ্যাকশনে ঠাসা এই ছবি একার কাঁধে অনেকটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সলমন। সলমনের অভিনয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়েছেন অনি কাপুর ও শাকিব সালিম। তবে দ্বিতীয় ইনিংসে ফিরে এসে এবারেও খানিকটা হতাশ করলেন ববি। জ্যাকলিন ও ডেজি শাহকে নতুন করে খুঁজে পাওয়া যায়নি এই ছবিতে।

পরিচালনা

পরিচালনা

ছবির গল্প একটি জায়গায় গিয়ে একঘেয়ে হতে শুরু করে । টানটান উত্তেজনার ছবিকে খানিকটা কল্পকথা আর আকাশকুসুম ভাবনায় ভরিয়ে তুলেছেন পরিচালক রেমো ডিসুজা।

সঙ্গীত

সঙ্গীত

'আল্লা দুহাই হ্যায়', 'সেলফিশ' এই দুটি গানের বদলে সেভাবে এই ছবির কোনও গানই হিট হয়নি। ইজের মরশুমে সেভাবে জমজমাট গান 'রেস থ্রি' উপহার দিতে পারেনি দর্শককে।

সবশেষে

সবশেষে

আপনি যদি 'ভাইজান' সলমনের ভক্ত না হন, তাহলে হয়তো এই ছবি আপনাকে নিরাশ করবে। তবে, ইদের ছুটির উইকেন্ডে যদি মাল্টিপ্লেক্সে ছবি দেখবার প্ল্যান থাকে প্রেমিকার সঙ্গে, তাহলে যেতেই পারেন 'রেস থ্রি' দেখতে। তবে 'রেস থ্রি' ছবিটি কি আদৌ সেই সাফল্য ধরে রাখতে পারেব? ইদে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+