Kabir Singh Movie Review: মেডিক্যাল ছাত্রজীবনের কোন ছবি তুলে ধরল শাহিদ-কিয়ারার ফিল্ম

Rating:
3.5/5
Star Cast: শাহিদ কাপুর, কিয়ারা আদবানি
Director: সন্দীপ রেড্ডি ভাঙ্গা

'ব্যর্থ প্রেমিক' এর একটা চিরাচরিত ভাবমূর্তি বলতে বারবার টলিউড থেকে বলিউড 'দেবদাস' এর চরিত্রই থালায় সাজিয়ে ,রংবাহারি মশলা দিয়ে পেশ করেছে এতকাল!'দেবদাস' থেকে 'ডেভ ডি' বারবার বুঝিয়ে দিয়েছে 'পার্বতী' একবার চলে গেলে সামাজিক নিয়মে তাঁকে আর পাওয়া যাবে না। তবে এবার বলিউডের থালায় পেশ হয়েছে এক অন্যরকমের সুগন্ধী বিরিয়ানি, .. নাম 'কবীর সিং '। যে বিরিয়ানির সূত্র সুদূর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'র রিমেক 'কবীর সিং' বলিউডের গল্পে নতুন ধারার চমক দিলেও, 'অর্জুন রেড্ডি' যাঁরা দেখে ফেলেছেন তাঁদের কাছে অবশ্য এই ফিল্ম ওই 'থোর বড়ি খাড়া..'!

এক চিকিৎসকের প্রেমের গল্প বনাম ছবির চরিত্রের গল্প!

এক চিকিৎসকের প্রেমের গল্প বনাম ছবির চরিত্রের গল্প!

এই গল্পের নায়ক যে কবীর সিং (শাহিদ কাপুর) তা ট্রেলারই বলে দিয়েছে। তবে গল্পের চিত্রনাট্য যতটা পাক খেয়েছে কবির সিংকে ঘিরে, তার চেয়েও বেশ পরতে পরতে মোড়ক খুলেছে এই চরিত্রের। এক উগ্র, চণ্ডাল জুনিয়র চিকিৎসকের গল্প দিয়ে শুরু হয়েছে ফিল্ম 'কবীর সিং'। যে কবীর সিং মদ্যপ, তবে ভালো ফুটবল প্লেয়ার, আবার চিকিৎসক হিসাবেও প্রতিশ্রুতিমান হয়ে উঠতে চান। এমন এক পুরুষের কলেজ জীবনে আসেন প্রীতি (কিয়ারা আদাবানি)। এরপর খানিকটা চেনা 'বলিউডি' মশলার গন্ধ পেলেও, ফিল্মে এরপর থেকে রয়েছে বিরিয়ানির অনন্য স্বাদ! প্রীতি-কবীরের প্রেম থেকে বিচ্ছেদ পর্ব ঘিরে, পরতে পরতে ফিল্ম কার্যত খোসা ছাড়িয়ে গিয়েছে কবীর সিং এর ভাবনাচিন্তার ঘরানার। একজন মানুষ যেখানে সবচেয়ে বেশি সফল হবে মনে করে,সেই জায়গায় যখন ব্যর্থতা ঢেকে দেয় আকাশ, তখন তাঁর ভাবনার প্রবাহ কোনদিকে এগোয়, সেটাই দেখাতে থাকে 'কবীর সিং'।

শাহিদ আবার অনবদ্য!

শাহিদ আবার অনবদ্য!

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে শাহিদের অভিনয়ের তুলনা এই ফিল্ম ঘিরে আসতে বাধ্য। তবে পরিচালক সন্দীপ যেহেতু তেলুগু ফিল্মের ছাঁচেই গোটা হিন্দি ফিল্মটিকেও রেখেছেন, তাতে শাহিদ চেনা গণ্ডীর বাইরে যেতে পারেননি। তবে 'শাহিদোচিত' অভিনয় এই ফিল্মের বড় প্রাপ্তি। অন্যদিকে, কিয়ারা আদবানী যে বলিউডে লম্বা ইনিংস খেলতে এসেছেন তা বারবার প্রমাণ দিয়েছেন ছবিতে।

 পরিচালনা

পরিচালনা

ছবি জুড়ে 'অভিনেতা'দের মধ্যে অভিনয়ের তালমিলের অভাব স্পষ্ট। সেই প্রেক্ষিতে অভিনেতাদের এক সুরে বেঁধে ফেলতে ব্যর্থ পরিচালক। তেলুগু ছবিতে যে দমক ছিল অর্জুন রেড্ডির , সেই চরিত্র কবীর সিং হয়ে ততটাই দাপুটে হয়ে ওঠেনি পরিচালকের হিন্দি গল্পে। তবে অন্য মেজাজের এক গল্প বলায় কার্যত ১০ এ ১০ পেতে পারেন পরিচালক সন্দীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+