টাইগারের অ্যাকশন কি তাঁকে বানাতে পারলো 'ইন্ডিয়ান র্যাম্বো'! কেমন হল 'বাগি ২'
পুরনো সুরা নতুন বোতলে ঢেলে অনেক কালেই বলিউডের বহু ছবি হিট হয়েছে। সেরকমই এক চেনা ছাঁচের গল্প আহমেদ খান পরিচালিত 'বাগি ২'।
পুরনো সুরা নতুন বোতলে ঢেলে অনেক সময়েই বলিউডের বহু ছবি হিট হয়েছে। সেরকমই এক চেনা ছাঁচের গল্প আহমেদ খান পরিচালিত 'বাগি ২'। তবে মার্চের শেষ সপ্তাহের উষ্ণতাকে আরও উস্কে দিয়ে এবার স্ক্রিনে অ্যাকশনে ঠাসা এই ছবি। টাইগার-দিশা জুটির এই ছবি কেমন হল জেনে নেওয়া যাক।

গল্প
ছবিতে রনি (টাইগার) নামের এক চরিত্রকে দেখানো হয়েছে। বলিষ্ঠ এই পুরুষ যাবতীয় অন্য়ায়ের বিরুদ্ধে একাই লড়াই করার দক্ষতা রাখে। যাকে বলে এক্কেবারে বলিউড 'নায়ক'! বিশেষ সেনা অফিসার রনির কলেজের বন্ধু নেহা (দিশা)। আর নেহার অপহরণকে ঘিরেই আবর্তিত হয়েছে ফিল্মের গল্প। কীভাবে নেহাকে দুষ্কৃতিদের কাছে থেকে বাঁচিয়ে এক নয়া দুর্নীতিকে সমূলে বিনাশকরে রনি, এই ছবির গল্প তা নিয়েই।

অভিনয়
ছবিতে মনোজ বায়পেয়ী ও রনদীপ হুদা নিজেদের মতো করে তাঁদের চরিত্রকে তুলে ধরেছেন। তবে ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অভিনয়ের সুযোগ তাঁরা পাননি।
অন্যদিকে, এই ছবির ট্রেলার থেকে টিজার সবজায়গাতেই একা টাইগারকেই ইউএসপি করে দেখানো হয়েছে। তাঁকে বলিউডের চেনা ছকের নায়ক করে তোলা হলেও, ফিল্মে তাঁর চরিত্রের মধ্যে হলিউডি সমস্ত মশলার গুণ বর্তমান। সেই জায়গা কতেকে দিশা অনেকটাই কমজোরি।

পরিচালনা
প্রেম, অ্যাকশন, গান, নাচ , সমস্ত কিছু মিলিয়ে একটা বলিউড ছবি যেমন হওয়া উচিত, তেমনই ছবি 'বাঘি ২'। চেনা ছক দিয়ে এই ছবিকে তৈরি করলেও, কোথাও গল্পের বাঁধন হারিয়ে ফেলেছেন পরিচালক আহমেদ খান।

সঙ্গীত
একাধিক সঙ্গীত পরিচালক এই ফিল্মের জন্য সঙ্গীত পরিচালনা করেছেন। তবে, একটা দু'টো জমাটি গান এই ছবির মেজাজ তৈরি করেছে।

সবশেষে
মার্চের ভরা গরমে যদি ঠাণ্ডা ঘরে বসে ভরপুর অ্যাকশনের মজা নিতে চান, তাহলে দেখতে পারেন 'বাঘি ২'।












Click it and Unblock the Notifications