রেখাকে 'মা' বলে ডাকলেন বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য?

তারকাখচিত স্টারডাস্ট অ্য়াওয়ার্ড ২০১৬-য় অনেক চমকই ছিল দর্শকদের জন্য। কিন্তু অনুষ্ঠানের সবচেয়ে বড় চমকটির হদিশ তো অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছেও ছিল না। আর সেই চমকটি দিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

দীর্ঘ বিরতির পর জজবা ছবির হাত ধরে ফের বলিউডে কামব্যাক অ্যাশের। আর এই ছবির জন্য পুরস্কারও পেলেন। অ্যাশের হাতে পুরস্কার তুলে দিলেন প্রবীন অভিনেত্রী রেখা। রেখা এবং অ্যাশ মঞ্চে পাশাপাশি আসতেই সমস্ত ক্যামেরা জুম করল অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চনের মুখে। কারণ একথা তো কারও অজানা নয়, যে রেখার সঙ্গে অমিতাভের বিবাহ বহির্ভুত সম্পর্ক বি-টাউনে শোরগোল ফেলেছিল। এতবছর পরে পুত্রবধূ শশুরের প্রাক্তন প্রেমিকার হাত থেকে পুরস্কার নিতে গেলে মিডিয়া তো হইচই করবেই।

রেখাকে 'মা' বলে ডাকলেন বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য?

কিন্তু না, চমক এটিও নয়। আসল চমক সামনে এল যখন রেখার হাত থেকে পুরস্কার নেওয়ার পর তাঁকে 'মা' বলে সম্বোধন করলেন অ্যাশ।

সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডে রেখা ও জয়া একে অপরকে আলিঙ্গন করলেও দুজনের মধ্যে এখনও শীতলতা রয়েছে বলেই বলিউড মহলের দাবি। তার কারণটা অবশ্যই অমিতাভ। তার মধ্যে আবার পুত্রবধূ ঐশ্বর্যের রেখাকে মা- সম্বোধন করা কতটা ভালভাবে জয়া বচ্চন নিতে পারবেন তা যথেষ্ট সন্দেহের।

এই সংক্রান্ত আরও খবর :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+