NCB জেরায় ড্রাগ লিঙ্কে নাম জড়াল সইফ কন্যার, রিয়ার বয়ানে প্রকাশ্যে একাধিক বলিউড সেলিব্রিটির নাম
NCB জেরায় ড্রাগ লিঙ্কে নাম জড়াল সইফ কন্যার, রিয়ার বয়ানে প্রকাশ্যে একাধিক বলিউড সেলিব্রিটির নাম
একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এনসিবি জেরার মুখে রিয়া একের পর এক বলিউড সেলিব্রিটিদের নাম প্রকাশ্যে আনতে শুরু করেছেন। রিয়ার বয়ানে উঠে এসেছে সইফ কন্যা সারা আলি খান, অভিনেত্রী রকুল প্রীত সিং এবং পরিচালক মুকেশ ছাবড়ার নাম।

রিয়াকে জেরা
রিয়াকে দফায় দফায় জেরা করে চলেছেন এনসিবির তদন্তকারীরা। রিয়া প্রভাবশালী হওয়ায় তথ্য প্রমাণ লোপাট করতে পারেন এমনই দাবি করে রিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি। সেই দাবিকে মান্যতা দিয়েই রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তারপর থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে রিয়া চক্রবর্তীকে।

মাদক কান্ডে জড়াচ্ছে বলিউড
রিয়ার গ্রেফতারির পর মাদক কাণ্ডে একের পর এক বলিউড তারকার নাম জড়িয়ে পড়ছে। এনসিবি আধিকারিকদের জেরার মুখে রিয়া সইফ কন্যা সারা আলি খানের নাম করেছেন। তিনি বলেছেন সারাও নাকি মাদক সেবন করতেন। এমনকী বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিংও মাদক নেন। এছাড়া বলিউড পরিচালক মুকেশ ছাবড়াও মাদক সেবন করতেন। ডিজাইনার সিমোনে খাম্বাট্টা, সুশান্তের বন্ধ ও প্রাক্তন ম্যানেজার রোহিনী আইয়ারের নামও করেছেন তিনি।

সুশান্তের সঙ্গে সারার সম্পর্ক
শোনা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনেত্রী সারা আলি খানের সম্পর্ক রয়েছে। কেদারনাথ ছবির শ্যুটিংয়ের সময়েই তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছিলেন সুশান্তের বন্ধু স্যামুয়েল। যদিও সারা আলি খান কখনও সেকথা স্বীকার করেনি।

রিয়ার সঙ্গে মাদক কারবারিদের যোগ
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে একাধিক মাদক কারবারির যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
সুশান্তের জন্য ড্রাগ নিয়ে আসতেন রিয়া এবং তাঁর ভাই শৌভিক। শৌভিককে আগেই গ্রেফতার করেছিল এনসিবি। তারপরে রিয়াকেও গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications