নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী

নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী

তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে। এবার নুসরত জাহানকে নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, এতদিন নুসরতকে ইন্ডাস্ট্রির বুদ্ধিমান মেয়ে বলেই মনে করতাম। একটি দলের সাংসদ এবং এর একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস ভবিষ্যতে নিজেকে সংশোধন করবেন নুসরত।

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার নুসরতের

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার নুসরতের

গতকয়েক দিন ধরেই নুসরত জাহান এবং নিখিল জৈনের সম্পর্ক খবরের শিরোনামে রয়েছে। অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান দাবি করেছেন তাঁর সঙ্গে নিখিল জৈনের কোনও বিয়েই হয়নি। তাঁরা লিভ ইন সম্পর্কে ছিলেন। তুরস্কে যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেই দেশের আইন অনুযায়ী সেটার কোনও রেজিস্ট্রেশন হয়নি। এবং ভারতে ফিরেও নিখিল তাঁর সঙ্গে কোনও আইনি বিবাহ করেননি।

নিখিলের পাল্টা অভিযোগ

নিখিলের পাল্টা অভিযোগ

নিখিল জৈন অভিযোগ করেছেন নুসরত তাঁকে প্রতারণা করেছেন। অনেক দিন আগেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেছিলেন নুসরত। তাঁর বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন নিখিল জৈন। এদিকে নুসরত লিখিলের বিরুদ্ধে পাল্টা প্রতারণার অভিযোগ করেছে। নিখিল নাকি তাঁর অনুমতি না নিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। এবং নিখিল তাঁর গয়না, জামাকাপড়ও ফেরত

লোকসভায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ

লোকসভায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ

লোকসভায় শপথ গ্রহনের সময় নুসরত নিজেকে বিবাহিত বলে দাবি করেছিলেন। শপথ গ্রহনের সময় নিজের নামের সঙ্গে নিখিলের নামও জুড়েছিলেন। এবং মাথা ভর্তি সিঁদুর পরেই লোকসভায় শপথ নিতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করে নিখিলের সঙ্গে নিজের বিয়ে অস্বীকার করায় লোকসভায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য।

মুখ খুললেন রাজ

মুখ খুললেন রাজ

পরিচালক রাজ চক্রবর্তী তথা ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তীও নুসরতকে নিয়ে মুখ খুলেছেন তিনি দাবি করেছেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান মেয়ে বলে মনে হত। কিন্তু যখননুসরত এই কথা গুলো বলছে তখন হয়তো ভুলে গিয়েছে ও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। একটি রাজনৈতিক দলের সাংসদ। ভবিষ্যতে হয়তো নিজেকে সংশোধন করবেন নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+