বহুবছর পর বড়পর্দায় রোম্যান্স করবেন আর মাধবন, কেমন সেই অভিজ্ঞতা?‌ জানালেন ম্যাডি

পুজোর আগেই শহর কাঁপিয়ে গেলেন ম্যাডি ওরফে আর মাধবন। তাঁর নতুন ছবি '‌ধোঁকা-রাউন্ড ডি কর্নার'‌ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক কুকি গুলাটি, অভিনেতা অপারশক্তি খুরানা, দর্শন কুমার ও খুশলি কুমার। আর মাধবনের সঙ্গে এই সিনেমার মাধ্যমেই খুশলি ডেবিউ করলেন বলিউডে।

বহুবছর পর বড়পর্দায় রোম্যান্স করবেন আর মাধবন

আর মাধবনের নাম শুনলেই প্রথমে যে সিনেমার নাম মনে পড়ে তা হল '‌রহনা হ্যায় তেরে দিল মে'‌। এই সিনেমায় দিয়া মির্জার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল আর মাধবনকে। এরপর আর সেভাবে কোনও সিনেমায় তাঁকে রোম্যান্টিক হিরো হিসাবে দেখা যায়নি। তবে '‌ধোঁকা-রাউন্ড ডি কর্নার'‌ সিনেমায় মাধবনকে দেখা যাবে খুশলি কুমারের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে। তাঁর সিনেমায় রোম্যান্স করার প্রসঙ্গে বলেন, 'আমিও বেশ খুশি। রোম্যান্স করতে পারব না, এতটাও বুড়ো হইনি আমি।' মাধবনের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য কেমন উপভোগ করলেন খুশলি কুমার?‌ অভিনেত্রী বলেন, '‌আমার প্রথম ছবিতেই ম্যাডির সঙ্গে রোম্যান্স। আমায় কোলে তুলে ঘরে নিয়ে আসছে সেই শুটিংয়ের মুহূর্তের কথা।'‌

ছবির প্রচারে কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসেছিলেন আর মাধবন সহ ছবির কলাকুশলীরা। এদিন মাধবনকে দেখা গেল সম্পূর্ণ কালো পোশাকে অন্যদিকে অপারশক্তি পরেছিলেন সাদা পাঞ্জাবি, একেবারে পুজোর সাজ। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবি। রহস্যে ভরপুর এই ছবি নিয়ে আশাবাদী পরিচালক। ছবির ট্রেলারে খুশকি কুমারের দারুণ অভিনয় দেখা গিয়েছে।
সাংবাদিক সম্মেলনের পর ছবির কলাকুশলীরা সকলে মেতে ওঠেন ঢাকের তালে। মাধবন ও অপারশক্তি নিজেরাও ঢাক বাজান। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+