পুজো দিয়ে শুরু হল পুষ্পা: দ্য রুল–এর শুটিং, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
২০২১ সালে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার পুষ্পা: দ্য রাইস ব্যাপকভাবে গোটা দেশে সাড়া ফেলেছিল। এই সিনেমার গান থেকে শুরু করে সংলাপ, বিশ্বজুড়ে ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভক্তদের কৌতুহল স্বাভাবিকভাবে বাড়তে থাকে পুষ্পার দ্বিতীয় পার্ট নিয়ে। তবে সব অপেক্ষার অবসান হল। পুষ্পা: দ্য রুল-এর শুটিং এবার শুরু হতে চলেছে। ফের শুটিং ফ্লোরে পুষ্পা টিম। সোমবার থেকেই শুরু হচ্ছে 'পুষ্পা ২'র শুটিং। 'পুষ্পা'র টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেই শুটিং শুরুর ঘোষণা করা হয়েছে।

সোমবার পুজো দিয়েই শুটিং ফ্লোরে পা রাখে টিম। তেলুগু প্রযোজকদের ধর্মঘটের কারণে এতদিন স্থগিত ছিল শুটিং। 'পুষ্পা ২'তেও জুটি বাঁধছেন দক্ষিণের হিট জুটি আল্লু অর্জুন ও রশ্মিকা। সোমবার শুটিং ফ্লোরের পুজোর ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। প্রসঙ্গত, দক্ষিণী ছবি 'পুষ্পা:দ্য রাইজ' দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে ছবিটি। তখন থেকেই 'পুষ্পা ২'-এর জন্য অপেক্ষা শুরু হয় দর্শকদের। নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণাও করা হয়, খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং। অবশেষে 'পুষ্পা: দ্য রুল' এর শুটিং শুরু হল।
গত ২৯ জুলাই আল্লু অর্জন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের একটি লুকস শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে হাতে সিগারেট ধরে দাঁড়াতে দেখা গিয়েছে। এই ছবি দেখার পর ভক্তরা মনে করে বসেন যে এটাই হয়ত পুষ্পা ২-এ আল্লু অর্জুনের লুকস। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এ বিষয়ে জানায় যে পুষ্পা ২-তে আল্লু অর্জুন তাঁর দু'টি লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। প্রথম লুকসে অভিনেতার শরীরে ট্যাটু দেখা গিয়েছে এবং দ্বিতীয়টি হল তাঁর কানে দুল পরা। এই দুই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অর্জন তাঁর ভক্তদের প্রতিক্রিয়া দেখার জন্য।
#AlluArjun ‘s #PushpaTheRule #PushpaRaj is arriving to rule #AlluArjun𓃵 #Pushpa2 pic.twitter.com/TCouz87sej
— Sashidhar Adivi (@sashidharadivi) August 22, 2022
সূত্রের খবর, 'পুষ্পা: দ্য রুল' ছবির জন্য আপাতত ৩৫০ কোটি বাজেট রেখেছেন নির্মাতারা। এই ছবির এক নির্মাতা রবি শঙ্কর জানিয়েছেন যে 'পুষ্পা টু' ছবির বাজেট এই অঙ্ক ছাড়িয়ে যাবে। ছবি তৈরিতে ৫০০ কোটি খরচ হতেও পারে। দর্শকদের উন্মাদনা নির্মাতাদেরও অবাক করেছে। শোনা যাচ্ছে, 'পুষ্পা ২' ১০টি ভাষাতে বিশ্বজুড়ে মুক্তি পেতে পারে। পুষ্পার প্রথম অংশে অন্ধ্রপ্রদেশের শেসাচলম পাহাড়ে পাওয়া বিরল প্রজাতির চন্দনকাঠ পাঠার সিন্ডিকেট নিয়ে ছিল। তবে দ্বিতীয় ভাগে কী গল্প আসতে চলেছে তা এখনও অজানা।












Click it and Unblock the Notifications